পশ্চিম তীরের কয়েকজন ইসরায়েলি বসতি স্থাপনকারী (সেটেলার) এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।গাজায় নতুন সামরিক অভিযান না বন্ধ না করায় ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনা স্থগিত করেছে লন্ডন।প্রায় ৩ মাস যাবৎ গাজায় ত্রাণ সরবরাহে অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। ফলে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে উপত্যকাটিতে। এ নিয়ে আন্তর্জাতিক চাপ বেড়েছে তেল আবিবের ওপর। এমনকি, দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রও এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, গাজা এবং ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল সরকার যে ভয়াবহ নীতি অনুসরণ করছে, তাতে তাদের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি উন্নীত করার আলোচনা আমরা আর চালিয়ে যেতে পারি না।তিনি বলেন, ইতিহাস একদিন তাদের বিচার করবে। ত্রাণ আটকে রাখা, যুদ্ধ বিস্তৃত করা, বন্ধু ও মিত্রদের উদ্বেগ উপেক্ষা করা— এসব অমার্জনীয়। এই পরিস্থিতি বন্ধ করতেই হবে।যুক্তরাজ্যে ইসরায়েলি রাষ্ট্রদূত টিপি হোটোভেলিকে ফরেন অফিসে তলব করা হয়। সেখানে মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হ্যামিশ ফ্যালকনার বলেন, গাজায় ১১ সপ্তাহ ধরে চলা অবরোধ ‘নিষ্ঠুর এবং অমার্জনীয়’।অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস বলেন, গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক শাসনকারী ইউরোপীয় চুক্তি পুনর্মূল্যায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিয়ানমারে পাচার হচ্ছিল ১হাজার ৬০০লি. ডিজেল, অতঃপর..
মিয়ানমারে পাচার হচ্ছিল ১হাজার ৬০০লি. ডিজেল, অতঃপর..

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেল, আলকাতরা ও ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৭ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।রোববার (২৯ Read more

সাভারের কিডনি কাণ্ড: ভালোবাসার করুণ পরিণতি নাকি প্রতারণার জাল?
সাভারের কিডনি কাণ্ড: ভালোবাসার করুণ পরিণতি নাকি প্রতারণার জাল?

সাভার ভালোবাসার এক অদ্ভুত গল্প এটি, যা আজ ঘৃণা আর প্রতারণার বেড়াজালে বন্দি। উম্মে সাহেদীনা টুনি ও মো. তারেকের দাম্পত্য Read more

চসিকের নথি ঘষামাজায় গায়েব ৪০ কোটি, দুদকের অভিযান
চসিকের নথি ঘষামাজায় গায়েব ৪০ কোটি, দুদকের অভিযান

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব বিভাগের পৌরকর নির্ধারণের নথিতে ভয়াবহ জালিয়াতির অভিযোগে অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, Read more

অবৈধ ট্রলিং বোটসহ গলাচিপায় ১৫ জেলে আটক
অবৈধ ট্রলিং বোটসহ গলাচিপায় ১৫ জেলে আটক

পটুয়াখালীর উপকূলে গলাচিপা ও রাঙ্গাবালী মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এবং চরমোন্তাজ নৌ পুলিশ ফাঁড়ির সহায়তায় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ Read more

রায়পুরায় যৌথবাহিনীর অভিযানে অগ্নেয়াস্ত্রসহ আটক ২
রায়পুরায় যৌথবাহিনীর অভিযানে অগ্নেয়াস্ত্রসহ আটক ২

নরসিংদীর রায়পুরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আর্মি ক্যাম্প ও থানা পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। বুধবার (৭ Read more

দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে উপাধ্যক্ষ তোফায়েল আহমেদ
দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে উপাধ্যক্ষ তোফায়েল আহমেদ

বাংলাদেশ আজ এক গভীর বাস্তবতার মুখোমুখি। দুর্নীতি ও চাঁদাবাজির বিষাক্ত ছায়া যখন সমাজের সর্বস্তরে বিস্তৃত, তখন সাধারণ মানুষের জীবনে শান্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন