ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ বলে আখ্যা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বিশ্বের একমাত্র এই ইহুদি রাষ্ট্রের সঙ্গে স্পেনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে বলেও জানান তিনি।বুধবার (১৪ মে) পার্লামেন্ট অধিবেশনে স্পেনের কাতালান রাজ্যের এমপি গ্যাব্রিয়েল রাফিয়ান ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান রক্তক্ষয়ী সামরিক অভিযানের তীব্র নিন্দা জানান। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের জন্য সানচেজের নেতৃত্বাধীন সরকারের সমালোচনাও করেন তিনি।সমালোচনার প্রতিক্রিয়ায় নিজ বক্তব্যে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, “আমি এখানে একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, জনাব রাফিয়ান— একটি গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে আমরা আর বাণিজ্যিক সম্পর্ক রাখছি না। (ইসরায়েরের সঙ্গে) কোনো বাণিজ্য হবে না।”এমপি গ্যাব্রিয়েল রাফিয়ান স্পেনের বামপন্থি রাজনৈতিক দল সুমার পার্টির একজন নেতা। এই দলটির সঙ্গে জোট রয়েছে সানচেজের নেতৃত্বাধীন স্প্যানিশ সোস্যালিস্ট ওয়ার্কার্স পার্টির। স্পেনের বর্তমান উপপ্রধানমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ সুমার পার্টির শীর্ষ নেতা।সরকারি সূত্রে জানা যায়, কিছুদিন আগে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে স্পেন। তবে বুধবারেই এই তথ্য প্রথম জনসমক্ষে আনলেন সানচেজ।এদিকে ইসরায়েলি বিভিন্ন সংবাদামাধ্যম জানায়, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বুধবারের মন্তব্যের পর বৃহস্পতিবার ইসরায়েলে কর্মরত স্পেনের রাষ্ট্রদূত আনা সলোমনকে তলব করে কড়া বার্তা দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।প্রসঙ্গত, গাজা উপত্যকায় গত দেড় বছরেরও বেশি সময় ধরে ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে এ পর্যন্ত নিহত হয়েছেন ৫২ হাজার ৯০০ এবং আহত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮৪৬ জন।২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তাদের ঠিকানায় খুঁজে পায়নি পুলিশ। Read more

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮২
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮২ জন।এ নিয়ে Read more

আমরা কী করছি একসাথে? অভিনয় নাকি অন্য কিছু
আমরা কী করছি একসাথে? অভিনয় নাকি অন্য কিছু

অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ইস্যু নিয়ে বেশ সরব থাকতে দেখা যায় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ Read more

বন্ধ হয়ে গেল ইরান-যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ, বাড়ছে হামলার আশঙ্কা
বন্ধ হয়ে গেল ইরান-যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ, বাড়ছে হামলার আশঙ্কা

ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সরাসরি যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। দুই দেশের শীর্ষ Read more

যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন, স্বামী গ্রেফতার
যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন, স্বামী গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনকারী প্রধান আসামি রহিম মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। র‌্যাব জানায়, গ্রেপ্তার রহিমের সঙ্গে ভিকটিম (২০) Read more

জুবিনের মৃত্যু তদন্তে বিশেষ টিম যাচ্ছে সিঙ্গাপুর
জুবিনের মৃত্যু তদন্তে বিশেষ টিম যাচ্ছে সিঙ্গাপুর

ভারতের প্রখ্যাত গায়ক জুবিন গর্গ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে গত ১৯ সেপ্টেম্বর মারা গেছেন। তার অকাল মৃত্যুকে ঘিরে দানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন