অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এমন সময় এই মন্তব্য করলেন যখন এক কট্টর ডানপন্থী ইসরাইলি নেতার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া।মঙ্গলবার (১৯ আগস্ট) অফিসিয়াল এক্স পোস্টে নেতানিয়াহু বলেন, ‘ইতিহাস আলবানিজকে একজন দুর্বল রাজনীতিবিদ হিসেবেই মনে রাখবে, যিনি ইসরাইলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।’ এসময় তিনি অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে পরিত্যাগ করার অভিযোগ করেছেন।দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে ক্রমবর্ধমান টানাপোড়েনের পর নেতানিয়াহু এসব অভিযোগ করেন। ইসরাইলি প্রধানমন্ত্রীর এমন অভিযোগের কড়া জবাব দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘শক্তি মানে কতজনকে হত্যা করা যায় বা কত শিশুদের অনাহারে ফেলে রাখা যায় তা নয়।’ এর আগে গত জুনে ইসরাইলপন্থি কর্মী ও প্রভাবশালী হিলেল ফাল্ডের ভিসা বাতিল করেছিল অস্ট্রেলিয়া। নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ জানিয়েছিল। একই কারণে গত বছর ইসরাইলের সাবেক বিচারমন্ত্রী আইয়েলেত শাকেদকেও অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেয়া হয়নি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে ‘টাক মিলন’ আটক
যশোরে ‘টাক মিলন’ আটক

যশোরে হত্যাসহ ১৪ মামলার আসামি জাহিদ হোসেন মিলন ওরফে ‘টাক মিলন’ আটক হয়েছেন। শুক্রবার ১৯ ডিসেম্বর) গভীর রাতে ঢাকার রামপুরা Read more

নতুন বাংলাদেশ গড়তে জাপানের সহায়তা চান প্রধান উপদেষ্টা
নতুন বাংলাদেশ গড়তে জাপানের সহায়তা চান প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ গড়ে তুলতে জাপানের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন।শুক্রবার (৩০ মে) টোকিওর জেট্রো সদর দফতরে আয়োজিত Read more

ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে বৃদ্ধের মৃত্যু
ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে  বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে জায়গা-জমির বিরোধে মারামারিতে চিকিৎসাধীন বৈকুন্ঠু নাথ (৭০)  নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে নগরীর একটি বেসরকারি Read more

সপ্তাহ ব্যবধানে ঊর্ধ্বমুখী নিত্য পণ্যের দাম
সপ্তাহ ব্যবধানে ঊর্ধ্বমুখী নিত্য পণ্যের দাম

টানা বৃষ্টির কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সবজির সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে। সবজির পাশাপাশি Read more

অক্টোবরের মধ্যেই আবাসন ভাতার দাবি জবি ছাত্রদলের
অক্টোবরের মধ্যেই আবাসন ভাতার দাবি জবি ছাত্রদলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) চলতি বছরের অক্টোবর মাসের মধ্যেই শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালুর দাবি জানিয়েছে।সোমবার Read more

গাজায় ন্যাক্কার জনক হামলার মাঝেই ইসরাইলে অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
গাজায় ন্যাক্কার জনক হামলার মাঝেই ইসরাইলে অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রতিদিনই অসহায় গাজাবাসীর ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিশ্বে নিন্দার ঝড় বইলেও কোনা কিছুই যেন আমলে নিচ্ছে না দেশটি। এরই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন