চট্টগ্রামের ফটিকছড়িতে জায়গা-জমির বিরোধে মারামারিতে চিকিৎসাধীন বৈকুন্ঠু নাথ (৭০)  নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  নুর আহমদ। নিহত বৈকুন্ঠ  সুন্দরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জয়রাম মহাজন বাড়ির সন্তান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার বিকেলে ওই গ্রামের জয়রাম বাড়িতে সবু কান্তি নাথের সাথে বৈকুন্ঠ চন্দ্র নাথের পারিবারিক সীমানা বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই ধারাবাহিকতায় ঘটনার দিন উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে দেশিয় অস্ত্র নিয়ে মারামারিতে বৈকুণ্ঠ মারাত্মত জখম প্রাপ্ত হন। এসময় তার পকেটে থাকা ১ লক্ষ ৮৫ হাজার টাকা ও কিছু স্বর্ণালংকার চিনিয়ে নেন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলার নাজিরহাটস্থ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে অবস্থার অবনতিতে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতলে পাঠায়। সেখানে চিকিৎসাধীন বৈকুন্ঠ শুক্রবার বিকেলে মারা যান।ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ  বলেন, ‘বুধবারের মারামারির ঘটনায় বৃহস্পতিবার একটি মামলা করেন নিহতের স্ত্রী। মামলায় অভিযুক্ত টিংকু রানী নাথকে আটক করা হয় এবং বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে নবজাতককে গলা কেটে হত্যার অভিযোগ, মা ও নানী পলাতক
সিরাজগঞ্জে নবজাতককে গলা কেটে হত্যার অভিযোগ, মা ও নানী পলাতক

সিরাজগঞ্জের শাহজাদপুরে নবজাতক সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে পাষণ্ড মা জান্নাতুল ফেরদৌস ও নানীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর উপজেলার পোরজনা Read more

‘বাজারের ৬০ শতাংশ মোবাইল অবৈধ’
‘বাজারের ৬০ শতাংশ মোবাইল অবৈধ’

দেশের মোবাইল ফোন বাজারের প্রায় ৬০ শতাংশই অবৈধভাবে আমদানি হওয়ায় সরকারের বছরে প্রায় ২ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে Read more

দুদকের মামলায় জামিন পেলেন ডা. জোবাইদা রহমান
দুদকের মামলায় জামিন পেলেন ডা. জোবাইদা রহমান

সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের Read more

আক্কেলপুরে কলাবাগানে বস্তায় মোড়ানো লাশ উদ্ধার
আক্কেলপুরে কলাবাগানে বস্তায় মোড়ানো লাশ উদ্ধার

জয়পুরহাটের আক্কেলপুরে একটি কলাবাগান থেকে বস্তায় মোড়ানো আগুনে পোড়া অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৫ আগস্ট) রাত সাড়ে Read more

কুমিল্লায় বিশ্ব মেট্রোলজি দিবস পালিত
কুমিল্লায় বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

“পরিমাপে কারচুপি একটি জঘন্য অপরাধ, যা সব ধর্মেই নিষিদ্ধ। আমাদের উচিত সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে জীবন পরিচালনা করা। পণ্যে ভেজাল Read more

আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ১৭ ঘণ্টা পর চালু
আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ১৭ ঘণ্টা পর চালু

কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় নির্মিত আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায় শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন