জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) চলতি বছরের অক্টোবর মাসের মধ্যেই শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালুর দাবি জানিয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটির নেতারা।সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা জানান, আবাসন ভাতা শিক্ষার্থীদের অধিকার, কোনো আবদার নয়। এই দাবিকে সামনে রেখে দেয়াল লিখন, প্রচার-প্রচারণা, প্রতিবাদ কর্মসূচি এবং গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হবে।তারা আরও বলেন, আমাদের দাবি অনুযায়ী, আবাসন ভাতার ন্যূনতম ৭০% অবশ্যই কার্যকর করতে হবে এবং অনতিবিলম্বে অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে এই ভাতা পৌঁছে দিতে হবে। দাবি মানা না হলে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচিতে যাবে।সংবাদ সম্মেলনে জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘জুলাই মাসে যেভাবে আবাসন ভাতার কথা বলা হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট নই। আমরা স্পষ্টভাবে অক্টোবরের মধ্যেই ভাতা চাই।’জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জকসু চাই। এর পাশাপাশি মানবাধিকার ও মিডিয়া সম্পাদকসহ আরও কিছু গুরুত্বপূর্ণ পদ সংযুক্ত করার প্রস্তাবও দিয়েছি।’সংগঠনের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘আবাসন ভাতা সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি। আমরা যমুনা থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিলাম। পাশাপাশি, ফ্রি মেডিকেল সেবা প্রদানের ব্যবস্থাও করেছি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার
জয়পুরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্তে বিজিবির এক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বিজিবির একটি প্রেস বিজ্ঞপ্তিতে Read more

সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম গ্রেপ্তার
সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম গ্রেপ্তার

ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে (৬৮) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।সোমবার দুপুরে রাজধানীর Read more

টাঙ্গাইলে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। মঙ্গলবার (১৬ Read more

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলছে হল
কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলছে হল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এর ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ Read more

শেষ দশকের আমল ইতিকাফ আল্লাহর নৈকট্য অর্জনের উপায়
শেষ দশকের আমল ইতিকাফ আল্লাহর নৈকট্য অর্জনের উপায়

ইসলামে ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের নানা পদ্ধতি রয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ ইবাদত হলো ইতেকাফ। বিশেষ Read more

সখীপুরে ইউক্যালিপটাস ও আকাশমণির ৫৩ হাজার চারা ধ্বংস
সখীপুরে ইউক্যালিপটাস ও আকাশমণির ৫৩ হাজার চারা ধ্বংস

টাঙ্গাইলের সখীপুরে পরিবেশের জন্য ক্ষতিকর গাছ হিসেবে পরিচিত ইউক্যালিপটাস ও আকাশমণির ৫৩ হাজার চারা ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন