ইসরাইলকে সারাবিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে এবং দেশটির সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিরোধ গোষ্ঠীটি। খবর বার্তা সংস্থা মেহের নিউজের।রবিবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে হামাস পশ্চিমাবিশ্বের এ স্বীকৃতিকে ফিলিস্তিনি জনগণের ভূমি ও পবিত্র স্থানের প্রতি অধিকার এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার পথে একটি বড় মাইলফলক বলে উল্লেখ করেছে, যার রাজধানী হবে আল-কুদস (জেরুজালেম)।সংগঠনটি এই স্বীকৃতিকে ‘জনগণের সংগ্রাম, অটলতা ও আত্মত্যাগের প্রাপ্য ফল’ হিসেবে আখ্যায়িত করেছে। হামাস জানায়, এই স্বীকৃতি অবশ্যই বাস্তব পদক্ষেপের মাধ্যমে পরিপূর্ণ হতে হবে, যার মধ্যে রয়েছে গাজা উপত্যকায় চলমান নৃশংস গণহত্যা অবিলম্বে বন্ধ করা এবং পশ্চিম তীর ও আল-কুদসের দখল ও ইহুদিকরণ পরিকল্পনার মোকাবিলা করা।বিবৃতিতে হামাস আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি ইসরাইলকে বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে দখলদার রাষ্ট্রকে সব ধরনের সহযোগিতা বন্ধ ও শাস্তিমূলক ব্যবস্থা বাড়ানোরও আহ্বান করা হয়েছে। এছাড়া ইসরাইলি নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের জবাবদিহির দাবি জানিয়েছে হামাস।বিবৃতিতে ইসরাইলের আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা অমান্য করার তীব্র সমালোচনা এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘ভয়াবহ অপরাধের’ কথা উল্লেখ করা হয়েছে। সংগঠনটি আবারও জানায়, দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ আন্তর্জাতিক আইনে স্বীকৃত একটি স্বাভাবিক অধিকার। তারা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং আল-কুদসকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সমর্থন দিতে।প্রসঙ্গত, ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, পর্তুগাল। ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ সামনের কয়েকদিনের মধ্যে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে অভিযানে আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে অভিযানে আ.লীগের  ৮ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৬ আগস্ট) Read more

জকসুর জন্য ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন
জকসুর জন্য ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন-২০২৫ সম্পাদনের লক্ষ্যে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের Read more

ভাইয়ের মৃত্যুসংবাদে শোক সইতে না পেরে আরেক ভাইয়েরও মৃত্যু
ভাইয়ের মৃত্যুসংবাদে শোক সইতে না পেরে আরেক ভাইয়েরও মৃত্যু

ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে অসুস্থ হয়ে আরেক ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ভৈরবের পৌর শহরের কালিপুর এলাকায়।বুধবার Read more

আতঙ্কের আরেক নাম নাফ নদী
আতঙ্কের আরেক নাম নাফ নদী

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে এখন নীরবতা। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে আসে কান্নার শব্দ। যে নদী একসময় জীবিকার প্রতীক ছিল, আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন