আমাদের নিয়ে অনেকে ভুল বুঝানোর চেষ্টা করছেন। আমরা ৯৫ শতাংশ মুসলমান৷ আমরা অঙ্গীকারবদ্ধ কোরআন-সুন্নাহর বাইরে কোন আইন করা হবেনা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও মানবকল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম-ওলামাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।তিনি বলেন, দেশ ক্রান্তিকাল সময় পার করছে। দেশকে অস্থির করে তোলার জন্য কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের সাবধান থাকতে হবে। আমাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবেনা। নির্বাচনকে বাঞ্চচাল করার চেষ্টা চলছে৷ সেটা যাতে না করতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে৷শেষ নির্বাচন মন্তব্য করে মহাসচিব বলেন, এটি আমার শেষ নির্বাচন। আমাকে আপনারা সহযোগিতা করবেন৷ ৬ বছর কারাগারে থেকে মুক্ত হয়েছেন বেগম জিয়া। তিনি হাসপাতালে অসুস্থ তার জন্য দোয়া করবেন৷এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ জেলার বিভিন্ন ধর্মীয় আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘প্রতারণার শিকার’ হয়ে দেশে ফিরলেন শতাধিক সৌদি প্রবাসী
‘প্রতারণার শিকার’ হয়ে দেশে ফিরলেন শতাধিক সৌদি প্রবাসী

এবার ‘প্রতারণার শিকার’ হয়ে সৌদি থেকে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। রিয়াদ থেকে ছাড়া একটি ফ্লাইটে করে সোমবার (২৮ এপ্রিল) Read more

নুরের ওপর নির্যাতন দেশের মানুষ মেনে নেবে না: মঈন খান
নুরের ওপর নির্যাতন দেশের মানুষ মেনে নেবে না: মঈন খান

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর ওপর হামলায় উদ্বেগ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন Read more

গোলহীন ড্রয়ে আনচেলত্তির ব্রাজিল যাত্রা শুরু
গোলহীন ড্রয়ে আনচেলত্তির ব্রাজিল যাত্রা শুরু

আন্তর্জাতিক ফুটবলে ধুকতে থাকা ব্রাজিল দলকে ‘জাদুর কাঠি’ দিয়ে আমূল বদলে দেবেন কার্লো আনচেলত্তি। কার্লোর নেতৃত্বে প্রথম ম্যাচ থেকেই এই Read more

কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন: নাছির
কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন: নাছির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে আনা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক Read more

ঠাকুরগাঁওয়ে মাদকসহ সেনাবাহিনীর হাতে জুলাই যোদ্ধা আটক
ঠাকুরগাঁওয়ে মাদকসহ সেনাবাহিনীর হাতে জুলাই যোদ্ধা আটক

ঠাকুরগাঁওয়ে ২১ বোতল ফেন্সিডিলসহ সেলিম রেজা নামে তালিকাভুক্ত জুলাই যোদ্ধাকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার রাত সাড়ে ১১টায় তাকে সদর থানা Read more

বেপরোয়া গতির বাস খাদে, গাছের কারণে বেঁচে ফিরলো যাত্রীরা
বেপরোয়া গতির বাস খাদে, গাছের কারণে বেঁচে ফিরলো যাত্রীরা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় গাছের কারণে রক্ষা পেয়েছে ঈগল পরিবহনের মিনিবাসে থাকা যাত্রীরা।বৃহস্পতিবার (৭ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন