চলতি মাসের ১২ এপ্রিল ইরানে আট পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। আফগানিস্তান সীমান্তের কাছে মেহরেস্তান জেলায় একটি ওয়ার্কশপে ওই ঘটনা ঘটে। ইরানের প্রতি ওই হত্যাকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।সীমান্তে উত্তেজনা নিয়ে ইরান ও পাকিস্তানের মধ্যে কিছুদিন ধরে অস্থিরতা বিরাজ করছে। সম্প্রতি দেশ দুটি সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণ করে। এর মধ্যেই হত্যা করা হয়েছে পাকিস্তানের ওই আট নাগরিককে। ফলে দুই দেশের মধ্যকার সম্পর্ক এখন কোনদিকে মোড় নেবে তা বলা কঠিন।জানা গেছে, নিহত আট পাকিস্তানি পেশায় গাড়ির মেকানিক। তাদের হত্যাকে ‘জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড’ অভিহিত করেন শেহবাজ শরিফ। এছাড়া অপরাধীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে ইরানি কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তিনি। নিহতদের মধ্যে ছয়জন খানকা শরীফের বাসিন্দা। বাকি দু’জন আহমেদপুর শারকিয়ার। এক বিবৃতিতে শেহবাজ বলেন, সন্ত্রাসবাদ সমগ্র অঞ্চলের জন্য একটি গুরুতর হুমকি। এসময় তিনি প্রতিবেশী দেশগুলোকে চরমপন্থার বিরুদ্ধে একটি যৌথ কৌশল প্রণয়নের আহ্বান জানান।উল্লেখ্য, ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা ও তাদেরকে সমর্থন দেওয়ার জন্য পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন শেহবাজ। এছাড়া তেহরানে অবস্থিত পাকিস্তানের দূতাবাসকে মরদেহগুলো দ্রুত দেশে পাঠানোর নির্দেশ দেন তিনি। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউনএমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম ব্লক করলো ভারত
পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম ব্লক করলো ভারত

কাশ্মির হত্যাকাণ্ডের জেরে পাকিস্তানের বিরুদ্ধে আরও ক্ষোভ বাড়িয়ে দিয়েছে ভারত। যার রোষানলে পড়তে হচ্ছে পাকিস্তানি তারকাদেরও। শোকপ্রকাশ করার পরও ভারতীয়দের Read more

যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা, অভিযোগ বাবা-মা’র বিরুদ্ধে
যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা, অভিযোগ বাবা-মা’র বিরুদ্ধে

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছয় মাস বয়সী যমজ দুই শিশু লামিয়া ও সামিহাকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুদের বাবা Read more

এলাকাবাসীর ‘শাস্তি অপেক্ষা করছে’, ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যানের মন্তব্য
এলাকাবাসীর ‘শাস্তি অপেক্ষা করছে’,  ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যানের মন্তব্য

এলাকায় রেকর্ড পরিমাণ উন্নয়ন কাজ করার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও বিরূপ মন্তব্য করায় এলাকাবাসীর জন্য ‘শাস্তি অপেক্ষা করছে’ বলে Read more

যুক্তরাষ্ট্রের লক্ষ্য আরেকটি লিবিয়া, আফগানিস্তান বা ইরাক তৈরি করা: মাদুরো
যুক্তরাষ্ট্রের লক্ষ্য আরেকটি লিবিয়া, আফগানিস্তান বা ইরাক তৈরি করা: মাদুরো

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার মধ্যকার উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। বিশেষ করে মাদক পাচার নির্মূল করার নামে ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক উপস্থিতি Read more

ইসকন নিষিদ্ধের দাবিতে ইবিতে বিক্ষোভ
ইসকন নিষিদ্ধের দাবিতে ইবিতে বিক্ষোভ

হিন্দুত্ববাদী চক্র কর্তৃক মুসলিম নারীদের সম্ভ্রম নষ্ট, গাজীপুরে আশামনি ধর্ষণ, খতিব মুহিবুল্লাহকে অপহরণ, চট্টগ্রামের আলিফ হত্যা সহ ইসকনের সব সন্ত্রাসী Read more

স্লোগানে উত্তাল শাহবাগ, ভারতীয় পণ্য বয়কটের ডাক
স্লোগানে উত্তাল শাহবাগ, ভারতীয় পণ্য বয়কটের ডাক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাতভর আন্দোলন করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন