এক গোলের লিড নিয়ে নিশ্চিত জয়ের পথেই ছিল লিভারপুল।তবে ম্যাচের ৮৭ তম মিনিটে আত্মঘাতী গোল হজম করে  বসে ওয়েস্টহ্যাম বিপক্ষে পয়েন্ট হারাতে বসেছিল অল রেডসরা।তবে শেষ দিকে ভার্জিল ফন ডাইকের দারুণ হেডে লিগ নাটকীয় জয় পায় আর্না স্লাটের দল।অ্যানফিল্ডে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে লিভারপুল। লুইস দিয়াসের গোলে শুরুতে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে আত্মঘাতী হয়ে বসে স্বাগতিকরা। পরে ফন ডাইকের ওই গোলে উচ্ছ্বাসে ভাসে তারা।গত সপ্তাহে লিগে ঘরের মাঠে ফুলহ্যামের বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল লিভারপুল।অ্যানফিল্ডে প্রথম মিনিট থেকেই অলআউট আক্রমণে যায় লিভারপুল। ১৮ মিনিটে সালাহর অ্যাসিস্টে গোল করেন লুইস দিয়াজ। ইব্রাহিমা কোনাতের লং বল ধরে দারুণভাবে ছুটে গিয়ে দিয়াজের উদ্দেশে বাড়ান সালাহ। এরপর সেটা ঠিকঠাক লক্ষ্যভেদ করে লিভারপুলকে ১-০ গোলে এগিয়ে দেন কলম্বিয়ান তারকা। প্রথমার্ধের বাকি সময়েও দাপট দেখা গেছে দ্য রেডসের। তবে শেষ পর্যন্ত কোনো দলই গোল পায়নি।বিরতির পর সুযোগ কাজে লাগাতে পারেনি সালাহরা, উল্টো গোল খেয়ে বসে। ৮৬ মিনিটে অ্যান্ড্রু রবার্টসনের আত্মঘাতী গোলে ম্যাচে সমতা ফেরায় ওয়েস্ট হাম। তবে শেষ পর্যন্ত লিভারপুলকে উদ্ধার করেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক। ৮৯ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে দলকে ফের এগিয়ে দেন লালদের অধিনায়ক। এই গোল লিভারপুলের জয় নিশ্চিত করার পাশাপাশি শিরোপার আরেকটু কাছাকাছি নিয়ে এলো।  আজ লুইস দিয়াজের প্রথম গোলে সহায়তা করে নতুন একটি রেকর্ড গড়েছেন মোহাম্মদ সালাহ। ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগ মৌসুমে সবচেয়ে বেশি গোলে অবদান এখন মিসরের তারকার। এই মৌসুমে এখন পর্যন্ত ৩২ ম্যাচে সালাহ অবদান রেখেছেন ৪৫ গোলে (২৭ গোল ও ১৮ সহায়তা)। এর আগে, ৪৪ গোলে অবদান রেখে সবার ওপরে ছিলেন থিয়েরি অঁরি ও আর্লিং হলান্ড।আজকের জয়ের পর লিভারপুলের পয়েন্ট এখন ৩২ ম্যাচে ৭৬। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬৩। আর ৬ পয়েন্ট পেলে শিরোপা হাতে উঠবে লিভারপুল কোচ আর্নে স্লটের হাতে। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এই মূহুর্তে জাতীয় নির্বাচন সবার আগে প্রয়োজন: টুকু
এই মূহুর্তে জাতীয় নির্বাচন সবার আগে প্রয়োজন: টুকু

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, একেকটি রাজনৈতিক দল তাদের নিজস্ব মত প্রকাশ করতে পারে। কিন্তু বর্তমান সময়ে Read more

আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল

নিরাপত্তার স্বার্থে আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ৪০ মিনিট মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড Read more

ডিএমপির ৪ থানার ওসিকে বদলি
ডিএমপির ৪ থানার ওসিকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪টি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদমর্যাদার কর্মকর্তাদের রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) Read more

থাইল্যান্ডে রকেট হামলা চালাল কম্বোডিয়া, নিহত ১২
থাইল্যান্ডে রকেট হামলা চালাল কম্বোডিয়া, নিহত ১২

থাইল্যান্ডের সীমান্তবর্তী প্রদেশ বান নাম ইয়েনের একটি সামরিক স্থাপনা এবং বেসামরিক এলাকায় অবস্থিত একটি হাসপাতালে কম্বোডিয়ার রকেট হামলায় অন্তত ১২ Read more

যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া
যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া

ফিলিস্তিননের গাজা উপত্যকায় যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের অস্থায়ী আশ্রয় দেওয়ার জন্য ইন্দোনেশিয়া প্রস্তুত আছে। বুধবার (০৯ এপ্রিল) বিশ্বের বৃহত্তম এই মুসলিম Read more

ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে কৃষকদের মানববন্ধন
ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে কৃষকদের মানববন্ধন

ধান-গমের মতো আলুর সরকার কর্তৃক মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নওগাঁর আলু চাষিরা।বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন