ইরানে ২৪দিন ধরে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর মধ্যে বিশ্বস্ত বন্ধু তেহরানের প্রতি বেশ কয়েকবার সহযোগিতার বার্তা দিয়েছে বেইজিং। একের পর এক দিয়ে যাচ্ছে সতর্কতা। এবার নতুন হুঁশিয়ারি দিল চীন।সোমবার (২৩ মার্চ) হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপিয়ে দেওয়া যুদ্ধের সঙ্গে জড়িত সব পক্ষকে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন। একটি ‘বিপজ্জনক চক্র’ রোধ করতে এবং পুনরায় আলোচনায় ফিরে আসার জন্য তারা এ অনুরোধ জানায়।হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথ পুনরায় খুলে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর যে চাপ সৃষ্টি করছেন, সে সংক্রান্ত এক প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘যদি এই শত্রুতা বাড়তেই থাকে এবং পরিস্থিতির আরও অবনতি হয়, তবে সমগ্র অঞ্চল বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত হবে।’তিনি আরও বলেন, ‘শক্তির ব্যবহার কেবল একটি বিপজ্জনক চক্রেরই জন্ম দেবে।’ এই যুদ্ধ শুরু হওয়া উচিত ছিল না বলেও মন্তব্য করেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
মিরসরাইয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই আলী হাসানের হাতে ছোট ভাই শাহাদাত হোসেন (৩৫) খুন হয়েছে। শনিবার (১ নভেম্বর) Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৫১ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৫১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযান তীব্র করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার (১৮ মে) দিনভর অভিযান চালিয়ে উপত্যকাটিতে ১৫১ জন জন ফিলিস্তিনিকে Read more

যুদ্ধ বন্ধ ও শান্তি ফেরাতে পাকিস্তান-চীনের ৫ দফা প্রস্তাব
যুদ্ধ বন্ধ ও শান্তি ফেরাতে পাকিস্তান-চীনের ৫ দফা প্রস্তাব

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধ ও শিগগিরই এই বিষয়ে শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে চীন এবং পাকিস্তান।মঙ্গলবার Read more

উখিয়ায় দোকানে অগ্নিকাণ্ড, ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
উখিয়ায় দোকানে অগ্নিকাণ্ড, ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় একটি সিমেন্ট ও মুদির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ লক্ষ টাকারও বেশি Read more

পাংশা থেকে নিখোঁজ তামিমের ছবি হাতে জাতীয় সংগীত গাইলেন তপু-হামজারা
পাংশা থেকে নিখোঁজ তামিমের ছবি হাতে জাতীয় সংগীত গাইলেন তপু-হামজারা

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাঁজুরিয়া গ্রামের সপ্তম শ্রেণি পড়ুয়া ১৩ বছরের শিশু শিক্ষার্থী আব্দুলাহ ওরফে তামিমকে ২২ দিন ধরে Read more

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ মিস্ত্রির মরদেহ উদ্ধার
সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ মিস্ত্রির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আব্দুর রহিম (৪০) নামে এক বিদ্যুৎ মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন