ইরানে গত দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে প্রায় ১২ হাজার মানুষ নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বেশি—প্রায় ২০ হাজার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ বুধবার (১৪ জানুয়ারি) জানিয়েছে, বহির্বিশ্বে যে হতাহতের সংখ্যা শোনা যাচ্ছিল, সে তুলনায় প্রকৃত সংখ্যা অনেক বেশি।তারা বলেছে, টেলিফোন লাইনের সংযোগ ধীরে ধীরে সচল হওয়ায় এখন যোগাযোগ করা সম্ভব হচ্ছে৷ এরমধ্যে দুটি সূত্র জানিয়েছে, গত কয়েকদিনের বিক্ষোভে অন্তত ১২ হাজার মানুষের প্রাণ গেছে। তবে এ সংখ্যা ২০ হাজার হওয়ার সম্ভাবনাও আছে। সিবিএসের সঙ্গে যে দুটি সূত্র কথা বলেছে, তারমধ্যে একটি ইরানের ভেতর থেকে এমন ভয়াবহ তথ্য জানিয়েছেন।ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার দেশটির পার্লামেন্টে জানান, তাদের ধারণা ইরানে বিক্ষোভে ২ হাজার মানুষ নিহত হয়েছেন। তবে এ সংখ্যা ধারণার চেয়ে বেশি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।মঙ্গলবার টেলিফোন যোগাযোগ স্বাভাবিক হলেও ইরানের বাইরে কেউ ফোন করতে পারেননি। তবে সিবিএসের একটি সূত্র বাইরে খবর পাঠাতে পেরেছেন। সূত্রটি জানিয়েছে, মানবাধিকার সংস্থাগুলোর বিভিন্ন প্রতিবেদন, হাসাপাতাল ও চিকিৎসকদের সূত্রের মাধ্যমে নিহতের সংখ্যা খুঁজে বের করছে। এসবের ওপর ভিত্তি করে তারা ধারণা করা হচ্ছে, বিক্ষোভে অন্তত ১২ হাজার মানুষের প্রাণ গেছে। যা ২০ হাজার পর্যন্ত হতে পারে।একই সূত্র আরও জানিয়েছে, নিরাপত্তা বাহিনী বিভিন্ন হাসপাতালে গিয়ে তল্লাশি চালাচ্ছে। তারা আহতদের পরিচয়সহ অন্যান্য তথ্য সংগ্রহ করছে।লন্ডন থেকে পরিচালিত সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, তারাও ১২ হাজার বিক্ষোভকারীর মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়েছে।সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, ওয়াশিংটনের একটি সূত্র তার ইরানের সূত্রের মাধ্যমে জানতে পেরেছে, গত কয়েকদিনের বিক্ষোভে ১০ থেকে ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।এদিকে ইরানে গত পাঁচ দিন ধরে কোনো ইন্টারনেট সংযোগ নেই। এতে করে হতাহতের সংখ্যা নিজেরা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে সিবিএস।তবে তারা কয়েকটি ভিডিওর সত্যতা যাচাই করেছে। এরমধ্যে একটিতে দেখা যাচ্ছে, তেহরানের উপকণ্ঠের একটি হাসাপাতালের মর্গে প্রায় ৪০০ মরদেহ রয়েছে। চিকিৎসকরা মরহেদের ক্ষত নিরূপণ করছেন। এ সময় অনেককে প্রিয়জনের মরদেহ খুুঁজতে দেখা যায়। এ ছাড়া, অন্যান্য হাসপাতালগুলোও মরদেহে ঠাসা ছিল।সূত্র : সিবিএসএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার
এক কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার

স্থানীয় চার প্রতিষ্ঠান থেকে প্রতি লিটার ১৬১ টাকা করে এক কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনার অনুমোদন Read more

মিরসরাইয়ে মেলখুম ট্রেইলে পড়ে দুই বন্ধুর মৃত্যু
মিরসরাইয়ে মেলখুম ট্রেইলে পড়ে দুই বন্ধুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় অবস্থিত মেলখুম ট্রেইলে পড়ে গিয়ে গালিব (২২) ও রিদয় (২২) নামের দুই তরুণ পর্যটকের মর্মান্তিক Read more

আরাকান আর্মির বেপরোয়া তাণ্ডবে দিশেহারা বাংলাদেশি জেলেরা
আরাকান আর্মির বেপরোয়া তাণ্ডবে দিশেহারা বাংলাদেশি জেলেরা

পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বেপরোয়া তাণ্ডবে কক্সবাজার টেকনাফের সাগরে মাছ শিকারে যাওয়া জেলেরা ভয় ও আতঙ্কের মধ্যে Read more

সামরিক বাহিনীর নতুন ইউনিট গঠনের ঘোষণা পাকিস্তানের
সামরিক বাহিনীর নতুন ইউনিট গঠনের ঘোষণা পাকিস্তানের

‘আর্মি রকেট ফোর্স’ নামে সামরিক বাহিনীর নতুন একটি ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে এ ঘোষণা দেন Read more

জাবিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন
জাবিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিষ্ঠিত ‘আনন্দশালা: স্পেশাল নীড্স এডুকেশন সেন্টার (এসএনইসি-জেইউ)’ এর আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত Read more

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি জানাবে শিক্ষা মন্ত্রণালয়
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি জানাবে শিক্ষা মন্ত্রণালয়

উচ্চশিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত গতি ও স্বচ্ছতা আনার লক্ষ্যে রাজধানীর ৭টি সরকারি কলেজকে একটি কেন্দ্রীয় কাঠামোর আওতায় এনে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন