ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ধূমপানসহ সব ধরনের মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছে।এ বিষয়ে সোমবার (২৭ অক্টোবর) হল প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে সরকার প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।এছাড়া ইয়াবা, গাঁজা, হেরোইন বা অন্য কোনো ধরনের মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।হল প্রশাসন জানায়, সুস্থ, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব শিক্ষার্থীকে নিয়মগুলো কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিল্লিতে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর জবাব দিয়েছিলেন খালেদা জিয়া
দিল্লিতে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর জবাব দিয়েছিলেন খালেদা জিয়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। তার মৃত্যুর খবর ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বেশ গুরুত্ব সহকারে প্রচার করা হচ্ছে। বিশেষ Read more

আমরা চাই বন্দর ব্যবহারকারীরা সহজে সার্ভিস পান: এনবিআর চেয়ারম্যান
আমরা চাই বন্দর ব্যবহারকারীরা সহজে সার্ভিস পান: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, 'আমরা গত তিন মাস বাজেট নিয়ে খুব ব্যস্ত ছিলাম। এখন Read more

তালতলীতে জেলেদের চাল কম দেওয়ার অভিযোগ
তালতলীতে জেলেদের চাল কম দেওয়ার অভিযোগ

জাটকা শিকার নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের সহায়তার জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফ চাল বিতরণে অনিয়ম করা হয়েছে। জনপ্রতি ৪০ কেজি চাল দেওয়ার Read more

পুঠিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
পুঠিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এমদাদুল হক (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বিরালদহ Read more

মুস্তাফিজ ইস্যুতে বিসিবির জরুরি বোর্ড সভা
মুস্তাফিজ ইস্যুতে বিসিবির জরুরি বোর্ড সভা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের দলে ডাক পেয়েছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে চাপের মুখে বিসিসিআইয়ের এক Read more

কুমিল্লায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, হাতাহাতি ও ভাংচুর
কুমিল্লায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, হাতাহাতি ও ভাংচুর

কুমিল্লা সদর দক্ষিণে একটি বেসরকারী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৩ মে) সন্ধ্যা ৭ টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন