নওগাঁয় মাদকাসক্ত হয়ে নিজ শয়নঘরে স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। তবে মাদক এবং নেশা জাতীয় গ্যাস ট্যাবলেট খাওয়ায় ও স্থানীয়দের মারধরে নিহত হয়েছেন ওই নারীর স্বামী।বুধবার (২৮ মে) রাত সাড়ে ৯টার দিকে শহরের আনন্দনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সুমন আলী (৩২)। সুমন নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের দুবলহাটি গ্রামের মোহাম্মদ বাবুর ছেলে। পেশায় তিনি একজন গৃহনির্মাণ শ্রমিক ছিলেন।স্থানীয় এবং থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৩-৪ বছর আগে শহরের আনন্দনগর এলাকার আব্দুস সামাদের মেয়ে মৌয়ূরী (২৪) এর সঙ্গে সুমনের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই সুমন তার স্ত্রীর সঙ্গে আনন্দনগর এলাকায় শ্বশুরবাড়ীতে থাকতেন। সুমন বিভিন্ন সময় নেশাগ্রস্ত হয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি করতেন এবং স্ত্রীকে সাংসারিক কোনো খরচ দিতেন না।বুধবার (২৮ মে) রাতে সাড়ে ৮টার দিকে মাদকাসক্ত হয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি করেন। ঝগড়াঝাটির এক পর্যায়ে হাসুয়া দিয়ে স্ত্রীর গলা এবং হাতে কোপ দেন। এতে তার স্ত্রীর বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় এবং থানা পুলিশের সদস্যরা উদ্ধার করে তাকে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে নিলে মৌয়ূরীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।এ ঘটনায় স্থানীয়রা সুমনকে ব্যাপক মারধর করে। এদিকে মাদক এবং নেশা জাতীয় গ্যাস ট্যাবলেট খাওয়ায় সুমনের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। সুমনকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে ২৫০ শয্যা নওগাঁ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ওই নারীর স্বামী মারধরে মারা যায়। সুমনের মাথায় আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় সুমন মৃত্যুবরণ করেন। মৌয়ূরীর হাত বিচ্ছিন্ন হয়ে পড়ায় চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।’সুমনের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ যোগাযোগ করেনি। মরদেহ নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রয়েছে। পরিবারের লোকজন যোগাযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় এসে লিখিত অভিযোগ করেননি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে কোনো বিদেশি চাপ নেই: প্রেস সচিব
নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে কোনো বিদেশি চাপ নেই: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন কমিশন বারবার বলেছে—আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। এ বিষয়ে সরকারের ওপর Read more

আছিয়া ধর্ষণ মামলা: ঢামেকের ২ চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আছিয়া ধর্ষণ মামলা: ঢামেকের ২ চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সপ্তম দিনের সাক্ষীর শুনানি হয়নি। আজ মঙ্গলবার (৬ মে) সাক্ষ্য গ্রহণের দিন ধার্য Read more

সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৪
সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৪

সিরাজগঞ্জের তাড়াশে শিয়ালের কামড়ে চারজন আহত হয়েছেন। এছাড়া দুই কৃষকের ৫টি গবাদিপশু শিয়ালের কামড়ে আহত হয়েছে।মঙ্গলবার (০৮ জুলাই) রাতে উপজেলার Read more

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া স্থগিত
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া স্থগিত

মাত্র দুই দিন আগেই বাস ভাড়া বৃদ্ধির ঘোষণা এসেছিলো নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার তরফ থেকে। নারায়ণগঞ্জ টু Read more

মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী আটক
মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী আটক

পিরোজপুরের মঠবাড়িয়ায় পলী বেগম (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দাউদখালী ইউনিয়নের হারজী গ্রামে Read more

মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আরো তিন মৃত্যু
মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আরো তিন মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একজন শিশুসহ দুইজন মারা গেছেন। মুমূর্ষু অবস্থায় আরও তিনজনকে উন্নত চিকিৎসার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন