৩ দিন বন্ধ থাকার পর পুনরায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হলো রবীন্দ্র কাছারি বাড়ি। আজ শুক্রবার (১৩ জুন) সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত থেকে রবীন্দ্র কাছারি বাড়ির ফটক খুলে দিয়ে টিকেট বিক্রি উদ্বোধনের মাধ্যমে তিনি উন্মুক্ত করে দেন।এসময় আরো উপস্থিত ছিলেন- প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তদন্ত দলের প্রধান উপ সচিব (প্রশাসন ) শেখ কামাল হোসেন, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান, রবীন্দ্র কাছারি বাড়ির কাস্টডিয়ান হাবিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী, পরিদর্শক অপারেশন আবু সাঈদ সহ উর্ধ্বতন কর্মকর্তারা ও শাহজাদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। পরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তারা কাছারি বাড়ির রবীন্দ্র জাদুঘর পরিদর্শন করেন।জানা যায়, গত ৮ জুন একজন দর্শনার্থী পরিবারের সদস্যদের নিয়ে কাছারিবাড়ি পরিদর্শনে যান। সেখানে মটরসাইকেল পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে তাঁর বাগবিতন্ডা হয়। অভিযোগ রয়েছে, ওই দর্শনার্থীকে অফিস কক্ষে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয়। ওই ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজনের মাঝে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। ১০ জুন তারা মানববন্ধন ও বিক্ষোভ করেন। এরপর মিছিল থেকে একদল উত্তেজিত জনতা কাছারিবাড়ির অডিটোরিয়ামে ভাংচুর চালায় এবং এক পরিচালককে মারধর করেন।ওই দিন থেকেই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশে রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।এসময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, উদ্ভুত কিছু পরিস্থিতির কারণে কাছারি বাড়ির নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সে কারণে কাছারি বাড়িতে দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখা হয়েছি। বিক্ষোভ মিছিল থেকে যারা ভেতরে প্রবেশ করেছিলেন তারা কাছারি বাড়ির ক্ষতি করার উদ্দেশ্যে আসেননি। তারা কর্মচারীদের প্রতি ক্ষুব্ধ হয়ে প্রবেশ করেছিলেন।তিনি আরো বলেন, হামলার ঘটনায় পুলিশ ইতিমধ্যেই ৫ জনকে সনাক্ত করে গ্রেফতার করেছে । কাছারি বাড়ির সমস্যা গুলো ইতিমধ্যেই সনাক্ত করা হয়েছে এবং ইতোমধ্যেই দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরাতনদের স্থলে নতুন কর্মচারীরা কাজে যোগ দিয়েছে, দর্শনার্থীদের নিরাপত্তা ও সার্বিক সকল বিষয়কে সামনে রেখে কাজ শুরু হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাঞ্জাবের ভেতর দিয়ে পাকিস্তানে হামলা করতে দেব না: খালিস্তানপন্থি নেতা
পাঞ্জাবের ভেতর দিয়ে পাকিস্তানে হামলা করতে দেব না: খালিস্তানপন্থি নেতা

জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ২৬ বেসামরিক নাগরিকের মৃত্যুর পর ভারত-পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে। হামলার জেরে ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি Read more

আমারে হিজড়া বানাইয়া রাইখেন না, বর্তমানে আমি হিজড়া পর্যায়ে আছি: শেখ মুজিবুর রহমান
আমারে হিজড়া বানাইয়া রাইখেন না, বর্তমানে আমি হিজড়া পর্যায়ে আছি: শেখ মুজিবুর রহমান

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সভাপতি ও কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল বলেছেন, আমারে হিজড়া বানাইয়া রাইখেন Read more

জীবিকার খোঁজে এসেছিলেন সাতকানিয়ায়, ফিরলেন লাশ হয়ে
জীবিকার খোঁজে এসেছিলেন সাতকানিয়ায়, ফিরলেন লাশ হয়ে

চট্টগ্রামের সাতকানিয়ায় শঙ্খ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মোহাম্মদ করিম (২১) নামের এক যুবকের লাশ নিখোঁজের ২৩ ঘণ্টা পর Read more

১০২৪ বাংলাদেশিকে আটক করেছে ভারত
১০২৪ বাংলাদেশিকে আটক করেছে ভারত

ভারতের গুজরাট রাজ্যে এক হাজারের অধিক বাংলাদেশিকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।আজ শনিবার Read more

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেয়ারার পাতা
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেয়ারার পাতা

 পেয়ারার অনেক গুণ। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পেয়ারা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণে বাড়াতে পারে। পেয়ারার পাতাও কতটা Read more

গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না: নাহিদ ইসলাম
গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না: নাহিদ ইসলাম

জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'অনেকে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করার চেষ্টা করছে। আমরা নাকি নির্বাচন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন