ইসরাইলে দফায় দফায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একের পর এক ব্যালিস্টিক মিসাইলের বিস্ফোরণ ঘটছে অবৈধ ভূখণ্ডটির বিভিন্ন শহরে। ঘটছে ব্যাপক প্রাণহানী। হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে নজিরবিহীন কড়াকড়ির মধ্যে ইতোমধ্যে ৬ জন নিহত ও শত শত আহত হওয়ার খবর প্রকাশ হয়েছে। তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ায় এসব ঘটনা ঘটছে বলে সচেতন মহলের ধারণা।শনিবার (২১ মার্চ) ইসরাইলের দুই বড় ও গুরুত্বপূর্ণ শহর ডিমোনা ও আরাদে ব্যালিস্টিক মিসাইল দিয়ে তাণ্ডব চালিয়েছে ইরান। এতে কয়েক ডজন ভবন ধসে পড়েছে, স্থানীয় হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং স্থানীয় বিভিন্ন সড়কে শুধু অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যাচ্ছে।এরপরও নিস্তার পাচ্ছে না উগ্র ইহুদিবাদীরা। প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছে ইরান। কিছুক্ষণ পর পর ইসরাইলের বিভিন্ন শহরে সাইরেন বাজছে ও সতর্কবার্তা পাঠানো হচ্ছে নাগরিকদের মোবাইল ফোনে।ইসরাইলের সোরোকা হাসপাতালে রাতভর প্রায় ১৫০ জন চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।ইসরাইলি আর্মি রেডিওর প্রতিবেদন অনুযায়ী, ডিমোনা ও আরাদ শহরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর প্রায় ১৫০ জন আহত ব্যক্তি সোরোকা মেডিকেল সেন্টারে চিকিৎসা নিতে এসেছেন।ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান তাদের লক্ষ্য করে নতুন এক দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, ধেয়ে আসা এই হুমকি মোকাবিলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করছে।ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্য ইসরাইলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান থেকে ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার কিছুক্ষণের মধ্যেই এই বিস্ফোরণগুলো ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে যে, তারা ইরান থেকে ইসরাইলের দিকে ছোড়া নতুন এক দফা ক্ষেপণাস্ত্র ঢেউ শনাক্ত করেছে। গত এক ঘণ্টার মধ্যে এটি এ ধরনের দ্বিতীয় সতর্কবার্তা।ইসরাইলি হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, মাত্র এক ঘণ্টার মধ্যে ইরানের প্রথম দফা ক্ষেপণাস্ত্র হামলার সময় একটি আঘাতের খবরের পর উদ্ধারকারী দলগুলো মধ্য ইসরাইলের দিকে রওনা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইনজুরি কাটিয়ে ভারতীয় দলে ফিরলেন পান্ত
ইনজুরি কাটিয়ে ভারতীয় দলে ফিরলেন পান্ত

ইনজুরি কাটিয়ে ভারতীয় টেস্ট দলে আবারও ডাক পেয়েছেন রিশভ পান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ঘোষিত দলে পান্তকে Read more

বর্ষাকালীন দুর্যোগ: পাকিস্তানে ২২ দিনে নিহত বেড়ে ২৪২
বর্ষাকালীন দুর্যোগ: পাকিস্তানে ২২ দিনে নিহত বেড়ে ২৪২

চলতি জুলাই মাসের ১ তারিখ থেকে আজ পর্যন্ত মোট ২২ দিনে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা, বজ্রপাত, ভূমিধস, Read more

শেরপুরে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও পাওয়ার টিলার জব্দ
শেরপুরে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও পাওয়ার টিলার জব্দ

শেরপুরের নালিতাবাড়ীতে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৯৮৮টি ভারতীয় শাড়ি ও একটি পাওয়ার টিলার জব্দ করেছে।ময়মনসিংহ ৩৯ বিজিবির Read more

জিআই পণ্যের সনদ পেল ভোলার মইষা দই
জিআই পণ্যের সনদ পেল ভোলার মইষা দই

জিওগ্রাফিকাল আইডেনটিফিকেশন (জিআই) বা ভৌগোলিক নির্দেশক পণ্যের সনদ পেল ভোলার ২০০ বছরের ঐতিহ্যবাহী খাবার মহিষের দুধের কাঁচা টক দধি ‘মইষা Read more

বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে ২২টি উন্নত জাতের ভেড়ার মৃত্যু
বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে ২২টি উন্নত জাতের ভেড়ার মৃত্যু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলন্ত ট্রেনে কাটা পড়ে ২২টি উন্নত জাতের ভেড়ার মৃত্যু হয়েছে। ভেড়াগুলো গবেষণা ও প্রজনন কাজের জন্য Read more

হবিগঞ্জে ওসিকে হুমকি দেয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার
হবিগঞ্জে ওসিকে হুমকি দেয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) তাকে গ্রেফতার করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন