সারাদেশে গত ১৮ ঘণ্টায় সড়ক ও রেলপথে ঘটে যাওয়া আলাদা দুর্ঘটনায় অন্তত ২৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার (২১ মার্চ) বিকেল ৩টা থেকে রোববার (২২ মার্চ) সকাল ৯টার মধ্যে কুমিল্লা, হবিগঞ্জ, ফেনী, নাটোর, নড়াইল এবং ঝিনাইদহে এসব দুর্ঘটনা ঘটে।এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে কুমিল্লার রেলক্রসিংয়ে, যেখানে ট্রেনের ধাক্কায় একটি বাসের ১২ যাত্রী নিহত হয়েছেন। ঈদের আনন্দের মাঝে এসব দুর্ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে নিহত ১২শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া কচুয়ায় পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে । গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ হয়ে নোয়াখালীগামী ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস রেলক্রসিংয়ে উঠলে চট্টগ্রাম থেকে আসা ঢাকামুখী ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়।ট্রেনের ধাক্কায় বাসটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। তাদের মধ্যে ৭ জন পুরুষ, ৩ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় উদ্ধারকাজ চালান। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, রেলক্রসিংয়ে বাসের চালকের অসতর্কতার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।হবিগঞ্জে খাদে পিকআপ ভ্যান, নারী-শিশুসহ ৪ জনের মৃত্যুরোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে ৪ জন নিহত হন। ঢাকাগামী আসবাবপত্রবোঝাই পিকআপটি অন্য একটি যানবাহনের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ দীর্ঘ চেষ্টার পর পিকআপটি উদ্ধার করে ভেতর থেকে চারজনের মরদেহ বের করে। নিহতরা হলেন: পিকআপ চালক সুনামগঞ্জের শাল্লা উপজেলার ইব্রাহীম (৩৫), কিশোরগঞ্জের আছমা (৪০) ও শিশু সজিব (১২)। নিহত অপর এক পুরুষের পরিচয় এখনও জানা যায়নি।ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩রোববার ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন। মহিপাল হাইওয়ে পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ব্রিজের সংস্কার কাজ চলার কারণে একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে স্পিড ব্রেকার পার হচ্ছিল। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে সড়কে জটলা তৈরি হয়। কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের আরেকটি বাস ওই জটলার মধ্যে ঢুকে পড়লে বাস, অ্যাম্বুলেন্স ও একটি মোটরসাইকেলের মধ্যে মারাত্মক সংঘর্ষ হয়। এতে একজন মোটরসাইকেল আরোহী, একটি বাসের সুপারভাইজার ও একজন যাত্রী প্রাণ হারান।বিয়ের আগের দিন নাটোরে হবু বরের মৃত্যুরোববার সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় জুলফিকার নামের এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। সোমবার তার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। বোন ও দুলাভাইকে আনতে তিনি নিজেই প্রাইভেটকার চালিয়ে পাবনার দাশুড়িয়া থেকে নাটোরের বনপাড়ায় যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় এবং ট্রাকের নিচে ঢুকে যায়। বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলেই ওই হবু বরের মৃত্যু হয়।নড়াইল, ঝিনাইদহ ও নাটোরে নিহত ৩নড়াইল: শনিবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার ধোন্দা কাজীপাড়া এলাকায় মাগুরা-নড়াইল সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাব্বী মোল্যা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। ঈদের নামাজ শেষে বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। এ ঘটনায় তার বন্ধু রোমান গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।ঝিনাইদহ: শনিবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার কুমড়াবড়িয়া ইউনিয়নের রাওতাইল এলাকায় চলন্ত আলমসাধু (নসিমন) থেকে ছিটকে পড়ে গফুর (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সেও বন্ধুদের সঙ্গে ঈদের ঘোরাঘুরিতে বেরিয়েছিল।নাটোর (হরিশপুর): শনিবার বিকেলে নাটোর-ঢাকা মহাসড়কের বড় হরিশপুর এলাকায় চলন্ত ট্রাকের বাম্পার থেকে ছিটকে পড়ে মো. লাম (১৫) নামের এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। একটি বিকল ট্রাককে অন্য ট্রাকটি টেনে নিয়ে যাওয়ার সময় সে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা
বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা

বিনিয়োগে অবদান রাখার জন্য ৪টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (৯ এপ্রিল) সম্মেলনের তৃতীয় দিনে Read more

চকরিয়ায় অস্ত্রসহ অপহরণকারী রমজান আলী আটক
চকরিয়ায় অস্ত্রসহ অপহরণকারী রমজান আলী আটক

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকা থেকে অস্ত্রসহ রমজান আলী নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টার Read more

১৪ জানুয়ারি: নামাজের সময়সূচি
১৪ জানুয়ারি: নামাজের সময়সূচি

আজ বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ৩০ পৌষ ১৪৩২ বাংলা, ২৪ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে লন্ডনগামী বিমানের ধাক্কা, ফ্লাইট বিলম্বিত
বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে লন্ডনগামী বিমানের ধাক্কা, ফ্লাইট বিলম্বিত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা লেগেছে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের।আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৩৫ Read more

জীবননগরে পুলিশের অভিযানে ৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ২
জীবননগরে পুলিশের অভিযানে ৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ২

জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের দু'জনকে গ্রেফতার করেছে এবং তাদের হেফাজত থেকে ৪টি মোটরসাইকেল উদ্ধার করেছে।  পুলিশ জানায়, জীবননগর Read more

গরিবের কপালে নেই রুপালি ইলিশ
গরিবের কপালে নেই রুপালি ইলিশ

মোরা গরিব মানু, মোগো কপালে ইলিশ নেই। এগুলা খাবে বড়লোক মানু, আমরা না। এভাবেই আক্ষেপ করে বলেন বরগুনার আমতলীর চাওড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন