ইসরাইলের আগ্রাসনের নিঃশর্ত অবসানই যুদ্ধ বন্ধের একমাত্র পথ। তাদের হামলা বন্ধ না হলে আরও কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর আনাদুুলুর।শুক্রবার (২০ জুন) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, “আমরা সবসময় শান্তি ও স্থিতি চাই, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসানের একমাত্র উপায় হলো শত্রুর আগ্রাসন ‘নিঃশর্তভাবে বন্ধ’ করা এবং সন্ত্রাসী জায়নবাদী শক্তির দুঃসাহসের চূড়ান্তভাবে অবসান নিশ্চিত করা। অন্যথায়, আমাদের জবাব হবে আরও কঠোর এবং যার জন্য শত্রুকে অনুশোচনা করতে হবে।”অন্যদিকে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আবারও নিশ্চিত করেছেন ইসরায়েলি হামলা চলমান থাকলে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা চালাবে না।এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠছে যা আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিলেটে ৩ বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১২
সিলেটে ৩ বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১২

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ৩ বাসের সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো ১২ জন।আজ শনিবার (১৭ জানুয়ারি) Read more

উচ্চ লাফে বিভাগীয় পর্যায়ে সেরা কাজীপুরের সুমাইয়া
উচ্চ লাফে বিভাগীয় পর্যায়ে সেরা কাজীপুরের সুমাইয়া

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ এ উচ্চ লাফে সেরা হয়েছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া খাতুন। মেয়েদের Read more

দোহায় ফের বৈঠকে বসেছে ইসরায়েল-গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী
দোহায় ফের বৈঠকে বসেছে ইসরায়েল-গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী

কাতারের রাজধানী দোহায় আজ সোমবার ফের বৈঠকে বসেছে ইসরায়েল ও গাজা উপত্যকা নিয়ন্ত্রনকারী গোষ্ঠী হামাসের প্রতিনিধিরা। ফিলিস্তিনের এক কর্মকর্তার বরাত Read more

মেসির গোলেও শেষ রক্ষা হয়নি মায়ামির
মেসির গোলেও শেষ রক্ষা হয়নি মায়ামির

মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির শেষ মুহূর্তের গোলেও শেষ রক্ষা হয়নি ইন্টার মায়ামির। কাপ প্লে অফের প্রথম রাউন্ডের দ্বিতীয় Read more

কটিয়াদীতে দুর্গাপূজার বরাদ্দকৃত চাল নিয়ে নয়-ছয়, ক্ষোভে সনাতন ধর্মাবলম্বীরা
কটিয়াদীতে দুর্গাপূজার বরাদ্দকৃত চাল নিয়ে নয়-ছয়, ক্ষোভে সনাতন ধর্মাবলম্বীরা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে সরকারীভাবে বরাদ্দ চাল নিয়ে নয়-ছয়ের অভিযোগ উঠেছে। সরকারি বরাদ্দকৃত চাল না পেয়ে অর্ধেক দামে নগদ Read more

মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু
মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর পৌর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন