সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে। এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এই কমিশন গঠনের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর এক বিবৃতিতে এ কমিশন গঠনের কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে— ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি নতুন বেতন কমিশন গঠন করেছে।’বিবৃতিতে আরও বলা হয়েছে— প্রাক্তন অর্থসচিব জাকির আহমেদ খান বেতন কমিশনের নেতৃত্ব দেবেন। বেতন কমিশন ৬ মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে।বর্তমানে ২০১৫ সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতন–ভাতা পান। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন প্রায় ১৫ লাখ।২ বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো নির্ধারণে নতুন পে কমিশন গঠন করা হলো।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতিসংঘ মিশন থেকে ১৩১৩ বাংলাদেশি শান্তিরক্ষী প্রত্যাহার
জাতিসংঘ মিশন থেকে ১৩১৩ বাংলাদেশি শান্তিরক্ষী প্রত্যাহার

জাতিসংঘ পাঁচটি শান্তিরক্ষা মিশন থেকে ১ হাজার ৩১৩ জন বাংলাদেশি শান্তিরক্ষীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা Read more

বিমান বিধ্বস্তের ঘটনায় পোড়া শরীর নিয়ে বের হচ্ছে অনেকে
বিমান বিধ্বস্তের ঘটনায় পোড়া শরীর নিয়ে বের হচ্ছে অনেকে

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে একজন নিহতের খবর পাওয়া গেছে। Read more

মেসির গোলেও শেষ রক্ষা হয়নি মায়ামির
মেসির গোলেও শেষ রক্ষা হয়নি মায়ামির

মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির শেষ মুহূর্তের গোলেও শেষ রক্ষা হয়নি ইন্টার মায়ামির। কাপ প্লে অফের প্রথম রাউন্ডের দ্বিতীয় Read more

সৎ ও নিরপেক্ষ অফিসাররাই পদোন্নতির দাবিদার: ড. ইউনূস
সৎ ও নিরপেক্ষ অফিসাররাই পদোন্নতির দাবিদার: ড. ইউনূস

সৎ, নীতিবান, পেশাদার, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা অফিসাররা উচ্চতর পদোন্নতির দাবিদার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. Read more

মধ্যরাত থেকে ২২ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা, সহায়তা বৃদ্ধির দাবি জেলেদের
মধ্যরাত থেকে ২২ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা, সহায়তা বৃদ্ধির দাবি জেলেদের

মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। শনিবার (৪ অক্টোবর) থেকে আগামী (২৫ অক্টোবর) পর্যন্ত নদী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন