পার্বত্য চট্টগ্রামভিত্তিক সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক নেতা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকালে অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।লাল পেলেং কিং বম (২৭) নামে ওই যুবকের বাড়ি বান্দরবান জেলার রুমা উপজেলার বেথেল পাড়ায়। গত বছরের ২৬ ‍জুন থেকে তিনি চট্টগ্রাম কারাগারে ছিলেন বলে জানা গেছে।চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, কারাগারের কর্ণফুলী ভবনের ১৫ নম্বর ওয়ার্ডে লাল পেলেং কিং বমসহ আরও কয়েকজন কেএনএফ সদস্য ছিলেন। সকাল সাড়ে ৮ টার দিকে ঘুম থেকে উঠে লাল পেলেং হঠাৎ চিৎকার শুরু করেন। এ সময় তার প্রচণ্ড খিঁচুনি শুরু হয়।দ্রুততার সঙ্গে কারারক্ষীরা তাকে ওয়ার্ড থেকে বের করে কারা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সকাল ৯ টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে চিকিৎসকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।জানা গেছে, বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি, অপহরণসহ চার মামলার আসামি কেএনএফ সদস্য লাল পেলেং কিং বম। ২০২৪ সালের ৯ এপ্রিল তাকে গ্রেফতার করা হয়। ওই বছরের ২৬ জুন তাকে বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু আগামী নির্বাচনী গ্রামার আমাদের হাতে তুলে দিয়েছে : ফুয়াদ
ডাকসু আগামী নির্বাচনী গ্রামার আমাদের হাতে তুলে দিয়েছে : ফুয়াদ

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, 'জনআকাঙ্ক্ষাকে যদি আমরা রিড করতে না পারি, সময়কে যদি রিড Read more

নিজেদের ছোঁড়া গুলিতে ইসরাইলি সেনা নিহত
নিজেদের ছোঁড়া গুলিতে ইসরাইলি সেনা নিহত

অধিকৃত পশ্চিমতীরে গুলিবিদ্ধ হয়ে এক ইসরাইলি সেনার প্রাণহানি ঘটেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) জিত জংশনে ঘটে যাওয়া এ ঘটনায় জড়িত সন্দেহে Read more

রামুতে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
রামুতে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

কক্সবাজারের রামুতে নিখোঁজের তিন দিন পর খাল থেকে বিবিশন বড়ুয়া (৫৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ জুলাই) Read more

বেনাপোল স্থলবন্দরে মাশুল বৃদ্ধি: ব্যবসায়ীদের ক্ষোভ
বেনাপোল স্থলবন্দরে মাশুল বৃদ্ধি: ব্যবসায়ীদের ক্ষোভ

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের সেবা মাশুলের হার ৫ শতাংশ বাড়ানো হয়েছে। প্রতিটি সেবার বিপরীতে কর, টোল, মাশুলের পরিমাণ আগের চেয়ে Read more

হজের খুতবায় মুসলমানদের ঐক্য ও সংহতির আহ্বান
হজের খুতবায় মুসলমানদের ঐক্য ও সংহতির আহ্বান

পবিত্র আরাফার দিবস আজ। সারাবিশ্বের হাজিরা এ দিবসে আরাফার ময়দানে সমাবেত হন। সেখানে মসজিদে নামিরার মিম্বার থেকে খুতবা দিয়েছেন মসজিদুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন