প্রতি বছরের ন্যায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন করবেন ভোলার ১৪ টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ।বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন শরীয়তপরের নড়িয়া উপজেলার সুরেশ্বরী দরবার শরীফ ও চট্রগ্রামের সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা।শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বরী দরবার শরীফ ও চট্রগ্রামের সাতকা‌নিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা জানান, জেলার ১৪ টি গ্রামের প্রায় ৫ হাজার অনুসারী রয়েছে তাদের। তারা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রেখেছেন এবং সৌদি আরবের সাথে মিল রেখে আগামীকাল ঈদ পালন করবেন। তবে জেলায় ৫ অনুসারীর মধ্যে সবচেয়ে বেশি অনুসারী রয়েছে ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। এই উপজেলার টবগী ও মুলাইপত্তন গ্রামেই রয়েছে তাদের প্রায় ৩ হাজার অনুসারী।বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামের বাসিন্দা সুরেশ্বরী দরবার শরীফের অনুসারী মো সুমন মিয়া সময়ের কন্ঠস্বরকে জানান, সৌদি আরবের সাথে মিল রেখে আগামীকাল তারা ঈদ পালন করবেন। সকাল ৯টায় ওই গ্রামের পঞ্চায়েত বাড়ির দরজায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সুরেশ্বরী দরবার শরীফ ও সাতকা‌নিয়ার মির্জাখীল দরবার শরীফ অনুসারী এবং বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের আমিন মিয়া চৌকিদার বাড়ি দরজা জামে মসজিদের ঈমাম মাওলানা আনোয়ার হোসেন জানান, প্রতি বছরের মত এবছরও তারা সৌ‌দি আরবের সাথে মিল রেখে রোজা রেখেছেন এবং আগামীকাল সকালে তাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।তিনি আরও জানান, ভোলা সদর উপজেলা, বোরহানউদ্দিন, দৌলতখান, তজুম‌দ্দিন, লালমোহন, চরফ‌্যাশন ও মনপুরা উপজেলার ১৪টি গ্রামে সুরেশ্বরী দরবার শরীফ ও সাতকা‌নিয়ার মির্জাখীল দরবার শরীফ অনুসারীরা ঈদ পালন করবেন।আগামীকাল ঈদ পালন করা এসকল অনুসারীরা বলছেন, সারা বিশ্বের মুসলমানরা একই সময় রোজা রাখা ও ঈদ পালন করা উচিত। তাদের মতে তারাই সঠিক সময়ে রোজা ও ঈদ পালন করছেন।উল্লেখ, এরআগে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারাবী নামাজ ও রোজা রেখেছেন। সেই হিসেবে আগামীকাল সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করবেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিকের ওপর হামলার চারদিনেও গ্রেপ্তার নেই!
সাংবাদিকের ওপর হামলার চারদিনেও গ্রেপ্তার নেই!

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অবৈধ মাটির ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের ওপর হামলার ঘটনার চারদিন পার হলেও কাউকেই Read more

দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার
দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নতুন এই অ্যাপ Read more

নির্বাচনকে ঘিরে সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না: প্রেসসচিব
নির্বাচনকে ঘিরে সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না: প্রেসসচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

২৫২ বিচারককে বদলি
২৫২ বিচারককে বদলি

দেশের বিভিন্ন পর্যায়ের ২৫২ জন বিচারককে বদলি করা হয়েছে। আজ সোমবার আইন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে তাদের Read more

সৌদিতে চলছে জিলহজের চাঁদের অনুসন্ধান
সৌদিতে চলছে জিলহজের চাঁদের অনুসন্ধান

ইসলামের জন্মভূমি সৌদি আরবে চলছে ১৪৪৬ হিজরি সনের শেষ মাস জিলহজের চাঁদের অনুসন্ধান। আজ মঙ্গলবার (২৭ মে) যদি দেশটিতে চাঁদ দেখা Read more

বড়াইগ্রামে সুদ ও চেক প্রতারণার অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে মানববন্ধন
বড়াইগ্রামে সুদ ও চেক প্রতারণার অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামে সুদ ও চেক প্রতারণার অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী ও সর্বস্তরের জনগণ।শনিবার (১৩ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন