ইয়েমেনের উপকূলের কাছে এডেন উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলার পর নৌযানটিতে ভয়াবহ আগুন ধরে গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সামরিক বাহিনী। খবর আল জাজিরার। শনিবারের (১৮ অক্টবর) এই ঘটনাটি ঘটেছে এমন সময়, যখন ইয়েমেনের হুথিরা লোহিত সাগরে ইসরাইল ও তার সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে। যদিও সশস্ত্র গোষ্ঠীটি এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি, যদিও সাধারণত তারা ঘটনার কয়েক ঘণ্টা বা এমনকি কয়েক দিন পর দাবি জানায়।ব্রিটিশ সেনাবাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স কেন্দ্র এক সতর্কবার্তায় জানিয়েছে, ঘটনাটি অ্যাডেন থেকে প্রায় ২১০ কিলোমিটার পূর্বে ঘটেছে। তারা এক বিবৃতিতে জানায়, একটি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যার ফলে আগুন লেগেছে। ঘটনাটি তদন্তাধীন।সমুদ্র নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, জাহাজটি ক্যামেরুনের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকার, যা ওমানের সোহার থেকে জিবুতির পথে যাচ্ছিল। ইয়েমেনের আহওয়ার উপকূল থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল দক্ষিণে অবস্থানকালে এটি জরুরি সহায়তার বার্তা পাঠায়। রেডিও বার্তায় জানা যায়, নাবিকরা জাহাজটি ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন এবং এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে।অ্যামব্রে আরও জানিয়েছে, জাহাজটি হুথিদের সাধারণ লক্ষ্যবস্তু তালিকায় থাকা জাহাজগুলোর অন্তর্ভুক্ত নয়।এবি  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাষা সংগ্রামী আহমদ রফিক আর নেই
ভাষা সংগ্রামী আহমদ রফিক আর নেই

ভাষা সংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন)। রাজধানীর বারডেম হাসপাতালের Read more

ডাব খেয়ে গাছের চূড়ায় যুবকের ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
ডাব খেয়ে গাছের চূড়ায় যুবকের ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ডাব পাড়তে উঁচু নারিকেল গাছে ওঠেন শাহেন শাহ আলী (৩৫)। এরপর একটি ডাবের পানি পান করে গাছের চূড়ায় ঘুমিয়ে পড়েন। Read more

ঝিনাইদহে রোপা আমনে মাজরা পোকার আক্রমণ, দিশেহারা কৃষক
ঝিনাইদহে রোপা আমনে মাজরা পোকার আক্রমণ, দিশেহারা কৃষক

ঝিনাইদহে রোপা আমন মৌসুমের শুরুতেই ধানের জমিতে দেখা দিয়েছে মাজরা পোকার আক্রমণ। সদ্য রোপণ করা চারাগুলো নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা Read more

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা, ডিএমপির বিশেষ নির্দেশনা
বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা, ডিএমপির বিশেষ নির্দেশনা

আগামী বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করতে Read more

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।শনিবার (৩ জানুয়ারি) সকাল Read more

ইরানজুড়ে হঠাৎ ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, নেপথ্যে যে কারণ
ইরানজুড়ে হঠাৎ ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, নেপথ্যে যে কারণ

ইরানজুড়ে হঠাৎ ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। মুদ্রার রেকর্ড পতন, লাগামহীন মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক অনিশ্চয়তায় ক্ষোভে ফুঁসে উঠেছে সাধারণ ইরানিরা। রাজধানী তেহরানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন