আজ যারা পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, তারা মূলত আবারও ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চাইছে। এ দেশে সেটি কোনোভাবেই হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কালকিনি উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আসন্ন দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা ও পুজার উপহার সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি আরও বলেন, আমরা চাই জনগণের অংশগ্রহণে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন হোক। যারাই মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, আমরা তাদের মেনে নেব। কিন্তু পিআর-এর নামে যারা নির্বাচন প্রক্রিয়া বানচাল করে ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চায়, তা আমরা কখনোই হতে দেব না।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে খোকন তালুকদার বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপন নির্বিঘ্ন করতে বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে প্রতিটি পূজা মণ্ডপে সহযোগিতার হাত বাড়াতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি বলেন, যিনি ভিপি হয়েছেন, তার সঙ্গে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতাধিক ছবি রয়েছে। কিভাবে তিনি প্রার্থী হওয়ার সুযোগ পেলেন, কিভাবে ফ্যাসিস্টদের দোসরদের নিয়ে নির্বাচন হয়।এ সময় আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, মাদারীপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব অসিম হালদার, যুগ্ম আহ্বায়ক অনুপম পাত্র, কালকিনি উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি স্যামা প্রসাদ পাল, সাধারণ সম্পাদক প্রমথ মণ্ডলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোটালীপাড়ায় বিএনপির নেতাকে পিটিয়ে আহত
কোটালীপাড়ায় বিএনপির নেতাকে পিটিয়ে আহত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পূর্ব শক্রতাও বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে বান্ধাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শিকদার Read more

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলার রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় খগেন্দ্র নাথ মাহাতো (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার Read more

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযান, দেড় কেজি কোকেন উদ্ধার
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযান, দেড় কেজি কোকেন উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবি অভিযান চালিয়ে ১ কেজি ৪৩০ গ্রাম কোকেন উদ্ধার করেছে। শুক্রবার (০৬ জুন) সকাল ৯ টার দিকে জীবননগর উপজেলার Read more

বাড়ির উঠানের গাছে ঝুলছিল স্বামী, মাঠে পড়ে ছিল স্ত্রীর লাশ
বাড়ির উঠানের গাছে ঝুলছিল স্বামী, মাঠে পড়ে ছিল স্ত্রীর লাশ

যশোরের শার্শার বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। স্বামীর লাশ বাড়ির উঠানের আমড়া গাছে ঝুলছিল, আর স্ত্রীর লাশ Read more

ভারতীয় ক্রিকেট ম্যাচ সম্প্রচার ও দেখার ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা
ভারতীয় ক্রিকেট ম্যাচ সম্প্রচার ও দেখার ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে কড়া অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল সংসদ। Read more

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু 
চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু 

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চকরিয়ার উপজেলার  ডুলাহাজারা এলাকায় ট্রেনে কাটা পড়ে আলফাজ উদ্দিন আবির (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন