যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও দুই ইসরাইলি জিম্মির লাশ ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী  হামাস।  শনিবার (১৮ অক্টোবর) রাতে দুটি কফিনে রেডক্রসের কাছে হস্তান্তর করে গোষ্ঠীটি। খবর টাইমস অব ইসরাইলের। তবে এ লাশ কোন কোন জিম্মির সেটি প্রকাশ করেনি হামাস।  লাশগুলো গাজায় অবস্থানরত ইসরাইলি সেনাদের কাছে পৌঁছে দেয় রেডক্রসের কর্মীরা। সেখান থেকে লাশগুলোর পরিচয় শনাক্ত করতে ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটে নেওয়া হয়।এগুলোর পরিচয় নিশ্চিত হতে দুইদিন বা তারও বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে ইসরাইলি কর্মকর্তারা। যদিও এখন পর্যন্ত হামাস যতগুলো মরদেহ পাঠিয়েছে সেগুলোর পরিচয় একদিনের কম সময়ে শনাক্ত করেছে আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটের চিকিৎসকরা। নতুন দুটি লাশ জিম্মিদের এটি নিশ্চিত হওয়া গেলে ইসরাইলের কাছে হামাসের হস্তান্তরকৃত লাশের সংখ্যা ১২ জনে পৌঁছাবে।  আর হামাসের কাছে থাকবে আরও ১৬টি লাশ। গত সপ্তাহে হামাস জানিয়েছিল, তাদের কাছে যেসব জিম্মির মরদেহ আছে তার সবগুলো তারা ফিরিয়ে দিয়েছে। এখন বাকি মরদেহ পেতে খোঁজ চালাতে হবে। এজন্য অত্যাধুনিক যন্ত্রপাতি ও সহায়তা প্রয়োজন হবে বলে জানিয়েছিল তারা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই পরিবহনকে জরিমানা
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই পরিবহনকে জরিমানা

ঈদ পূর্ববর্তী সময়ে দুরপাল্লার যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢুলিপাড়া Read more

ইমাম হোসাইনের অনুগামী যে হিন্দু ব্রাহ্মণরা মহররম পালন করে থাকেন
ইমাম হোসাইনের অনুগামী যে হিন্দু ব্রাহ্মণরা মহররম পালন করে থাকেন

কারবালায় ‘বিষাদ সিন্ধু’র তীরে প্রায় সাড়ে তেরোশো বছর আগে যে যুদ্ধে ইমাম হোসাইন ও তার সঙ্গীসাথীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল, Read more

কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২

সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (৬ আগস্ট) সকালে Read more

চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানার পর এবার চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে শোকজ করা হয়েছে। আগামী Read more

হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন