আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত হামলা চালাতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এ বিষয়ে বুধবার (৩০ এপ্রিল) সকালে তিনি বলেছেন, বিশ্বাসযোগ্য গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে যে, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে।গত সপ্তাহে ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যেই এমন তথ্য সামনে এলো। গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরন উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়।ওই হামলার জন্য নয়াদিল্লি শুরু থেকেই ইসলামাবাদকে দোষারোপ করে আসছে, যদিও এ বিষয়ে তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি। পহেলগামে হামলার পর থেকেই একে অপরের ওপর পালটাপালটি দোষারোপের কারণে দুপক্ষের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা আরও বেড়ে গেছে।কাশ্মীরে ওই ভয়াবহ হামলার প্রতিশোধ নিতে একদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) চলমান পরিস্থিতি নিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রী মোদী উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন। সেখানে তিনি পহেলগাম হামলার জবাবের ধরন, লক্ষ্যবস্তু ও সময় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেন।নরেন্দ্র মোদী বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলা করা আমাদের জাতীয় সংকল্প এবং ভারতীয় সেনাবাহিনীর ওপর তার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। ওই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও চিফ অব স্টাফ জেনারেল অনিল চৌহানও অংশ নেন।এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত পহেলগাম ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন এবং বানোয়াট অভিযোগের অজুহাতে আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চাচ্ছে।পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তান এই অঞ্চলে ভারতের এমন আগ্রাসী ভূমিকা এবং বেপরোয়া আচরণকে তীব্রভাবে প্রত্যাখ্যান করছে। তিনি আরও বলেন, পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের শিকার এবং এই অভিশাপের যন্ত্রণা সত্যিই তারা জানে।পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, আমরা বিশ্বের যে কোনো স্থানে এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে আসছি।তিনি আরও বলেন, একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তান এই হামলার সত্যতা নিরূপণের জন্য বিশেষজ্ঞদের একটি নিরপেক্ষ কমিশন দ্বারা একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং স্বাধীন তদন্তের প্রস্তাব দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত, যুক্তির পথ অনুসরণ করার পরিবর্তে ভারত স্পষ্টতই অযৌক্তিকতা এবং সংঘাতের বিপজ্জনক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। এর পরিণতি এই অঞ্চল এবং তার বাইরেও বিপর্যয় ডেকে আনবে। তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের এ ধরনের সামরিক অভিযানের জবাব নিশ্চিতভাবে এবং চূড়ান্ত আকারে দেওয়া হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদী হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ
হাদী হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে শরিফ বিন ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে ছাত্র জনতা। রবিবার (২৮ ডিসেম্বর) টঙ্গীর Read more

নরসিংদীতে ৪৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নরসিংদীতে ৪৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নরসিংদীতে ৪৫ কেজি গাজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি দল। এ সময় মাদক Read more

ভৈরবে ছিনতাইকারীর তাড়ায় সড়কে দুর্ঘটনা, নিহত ১
ভৈরবে ছিনতাইকারীর তাড়ায় সড়কে দুর্ঘটনা, নিহত ১

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর হামলা থেকে বাঁচতে গিয়ে গাছের সাথে ধাক্কায় সজল মিয়া (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় Read more

নান্দাইলে পাট ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
নান্দাইলে পাট ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

ময়মনসিংহের নান্দাইলে পাট ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ক্ষেতের আগাছা পরিষ্কার, নিড়ানি ও সার প্রয়োগ করছেন কৃষকরা।সোনালি আঁশ Read more

গাজায় ‘যুদ্ধবিরতি’ চান না ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী
গাজায় ‘যুদ্ধবিরতি’ চান না ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী

ফিলিস্তিনেরর সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ঠেকাতে তৎপর হয়েছে দখলদার ইসরায়েলের দুই উগ্রপন্থিমন্ত্রী ইতামার বেন গিভির ও বাজায়েল স্মোরিচ।অবৈধ Read more

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮

গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে ১৭৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ বুধবার (৫ নভেম্বর) পুলিশ সদর দফতর থেকে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন