ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দিতে আগামী রবিবার ইতালির রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (০৮ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।প্রেস সচিব বলেন, ‘১২ অক্টোবর রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সেখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দেবেন তিনি। পাশাপাশি উচ্চ পর্যায়ে অনেকের সঙ্গে বৈঠকও করবেন।’স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতিবিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভার বিষয়ে তিনি বলেন, ‘সভায় ভিসা জটিলতা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সে বিষয়ে জোর দেওয়া হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। আশা করি দ্রুত সমাধান হবে।’প্রেস সচিব বলেন, ‘দেশে অনেক বেশি বিবিএ গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে। কিন্তু তা মার্কেটে অতিরিক্ত। তাই সার্বিক পরিস্থিতিতে সায়েন্সভিত্তিক গ্রাজুয়েশন বাড়ানো প্রয়োজন। এ বিষয়ে সবার মতামত নেওয়া হয়েছে।’দেশের ৯টি রেজিম কম্পানিকে সরকার অতি দ্রুতই অবসায়ন করবে বলেও জানান প্রেস সচিব।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই সনদের দরকার নেই: মেজর হাফিজ
জুলাই সনদের দরকার নেই: মেজর হাফিজ

আমাদের জুলাই সনদের প্রয়োজন নেই। একটি সংসদ প্রয়োজন, যারা গণতন্ত্রকে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) Read more

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু
কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ মাস বয়সী এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।রোববার (১৭ আগস্ট) Read more

শাপলা মার্কা নাকি আমাদেরকে দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ
শাপলা মার্কা নাকি আমাদেরকে দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ

আমাদের নির্বাচন কমিশন বলে দিয়েছে শাপলা মার্কা নাকি আমাদের দেওয়া হবে না। আপনারা জেনে থাকবেন, তারা মিটিং করেছে আজকে, কিন্তু Read more

ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব, নির্বাচনে অংশ নেব: তারেক রহমান
ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব, নির্বাচনে অংশ নেব: তারেক রহমান

দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। Read more

খুলনার উপকূলীয় এলাকায় মিঠা পানির ‘খনির’ সন্ধান
খুলনার উপকূলীয় এলাকায় মিঠা পানির ‘খনির’ সন্ধান

বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ। প্রচুর নদ-নদী আর বৃষ্টির দেশ হওয়া সত্ত্বেও বিশেষ করে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট Read more

কিছু ক্ষেত্রে ঐকমত্যে না পৌঁছালেও যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে বলে আশা সরকারের
কিছু ক্ষেত্রে ঐকমত্যে না পৌঁছালেও যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে বলে আশা সরকারের

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক নিয়ে দেশটির সঙ্গে দ্বিতীয় দফায় তিন দিনব্যাপী আলোচনা শেষ হয়েছে। শুক্রবার ওয়াশিংটন ডিসির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন