রাঙ্গামাটিতে দেড় কেজি  গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাঙামাটি জেলা ডিবি পুলিশ। সোমবার (৭ জুলাই) দুপুর আড়াই টার দিকে রাঙামাটি কোতোয়ালি থানার আওতাধীন শহরের  হ্যাপিমোড় এলাকার টেলিটক কাস্টমার কেয়ারের বিপরীত পাশে সড়ক থেকে উদ্দীপ চাকমা (২৪) ও রাজন চাকমা (৩০) কে গাঁজাসহ একটি নাম্বারবিহীন অটোরিক্স জব্দ করা হয়।রাঙামাটি জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) দৌস মোহাম্মদ এর  নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।আটককৃতরা রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলার ৫নং ওয়ার্ড বিহারি পাড়া গ্রামের বাসিন্দা বিমল কান্তি চাকমা ও অশোক চাকমা’র ছেলে বলে নিশ্চিত করেছেন ওসি।রাঙামাটি জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) দৌস মোহাম্মদ  জানান, ব্যবসায়িক উদ্দেশ্যে রাঙামাটি শহর থেকে গাঁজা কিনে এরা রাঙ্গামাটি শহরে বাহিরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা সুকৌশলে এ অভিযান পরিচালনা করে তাদের মাদকসহ আটক করতে সক্ষম হই। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য ও চোরাচালানের মামলা দায়ের করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারি পাঠ্যবই পাচারের চেষ্টা, প্রধান শিক্ষক পলাতক
সরকারি পাঠ্যবই পাচারের চেষ্টা, প্রধান শিক্ষক পলাতক

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে নতুন বছরের (২০২৫) সরকারি পাঠ্যবই পাচারের সময় একটি Read more

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত
তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত

মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ উত্তরবঙ্গে পূর্বনির্ধারিত বেশ কিছু কর্মসূচিতে যাওয়ার কথা ছিল বিএনপির Read more

নির্বাচিত সরকারকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে স্বাভাবিক এক্সিট চাই: ধর্ম উপদেষ্টা
নির্বাচিত সরকারকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে স্বাভাবিক এক্সিট চাই: ধর্ম উপদেষ্টা

নির্বাচিত সরকারকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে স্বাভাবিক এক্সিট চান বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ Read more

নরসিংদীতে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
নরসিংদীতে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর শিবপুরে মামার বাড়ি বেড়াতে এসে মামাতো বোনের সাথে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার Read more

তারেক রহমান সেরা, ঢাকা-১৭ ছেড়ে ভোলা থেকে নির্বাচনের ঘোষণা পার্থর
তারেক রহমান সেরা, ঢাকা-১৭ ছেড়ে ভোলা থেকে নির্বাচনের ঘোষণা পার্থর

তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেননি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি Read more

কিউএস র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছে যুক্তরাজ্যের ৫৪টি বিশ্ববিদ্যালয়
কিউএস র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছে যুক্তরাজ্যের ৫৪টি বিশ্ববিদ্যালয়

সর্বশেষ আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে যুক্তরাজ্যের অক্সফোর্ড এবং কেমব্রিজের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানসহ ৫৪টি বিশ্ববিদ্যালয়ের অবনতি হয়েছে। এ অবনতির পিছনে আর্থিক সংকটকে প্রধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন