ইতালির ভিচেনজা শহরে প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব ও ঈদ পুনর্মিলনী। রোববার (২২ মার্চ) “ইতালি বাংলা পরিবার”-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য এক মিলনমেলায় পরিণত হয়।প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক বন্ধনকে ধরে রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হয় জানান আয়োজকেরা। এতে প্রায় ৪০টি প্রবাসী বাংলাদেশি পরিবার অংশ নেয়। নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতিতে পুরো আয়োজন ছিল উৎসবমুখর ও প্রাণচঞ্চল।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দেশীয় ঐতিহ্যবাহী পিঠা। অংশগ্রহণকারীরা নিজ নিজ বাসা থেকে নিয়ে আসেন ভাপা, পাটিসাপটা, চিতইসহ বিভিন্ন ধরনের আরও নানা স্বাদের পিঠার সমাহারে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। অনেকেই জানান, প্রবাসে বসে এমন আয়োজন তাঁদের দেশে ফেলে আসা শৈশব ও গ্রামের স্মৃতিকে নতুন করে মনে করিয়ে দেয়।ঈদ পুনর্মিলনীকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ছিল আন্তরিক শুভেচ্ছা বিনিময়, আড্ডা ও সৌহার্দ্যপূর্ণ মিলন। দীর্ঘদিন পর একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন। শিশুদের আনন্দ-উচ্ছ্বাস এবং বড়দের মিলনমেলা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সোহেল মোহাম্মদ আলমগীর, বিপুল দাস, হালিম তুষার এবং আব্দুস সাত্তার। পিঠা উৎসব ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন কামরুজ জামান বকুল, ফরহাদ আহমেদ, এমাদ উদ্দিন, মুরশেদ তানজিম, মাসুম মোস্তাফিজুর রহমান, সেলিম খান, শীল তাপস, সোহেল আহমেদ, মনজু মিয়া, সবুজ আহমেদ এবং সৈয়দ আমজাদ। এছাড়াও আরও উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন—মুমিন খান, মজিদ খান, হাসনাত খান, সালেক আহমেদ, আলিম উদ্দিন, জামাল উদ্দীন, মিন্টু এবং সেতু।আয়োজকরা বলেন, প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করাতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে।তাঁরা জানান, ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এ ধরনের সাংস্কৃতিক ও সামাজিক আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ
ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ

কেনাকাটার প্রয়োজনে কোথাও না কোথাও যেতে হয়। দেখা গেল, রাজধানীতে আজ আপনি যেখানে কেনাকাটা করতে যাবেন, ওই এলাকা বন্ধ। তখনই Read more

সচিবালয়ে আজও বিক্ষোভ করছেন কর্মচারীরা
সচিবালয়ে আজও বিক্ষোভ করছেন কর্মচারীরা

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে চতুর্থ দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (২৭ মে) বেলা ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর Read more

কটিয়াদীতে অর্থের অভাবে চোখের চিকিৎসা বন্ধ শিক্ষার্থীর
কটিয়াদীতে অর্থের অভাবে চোখের চিকিৎসা বন্ধ শিক্ষার্থীর

দুনিয়ার আলো দেখা ও পড়াশোনা সবকিছুই ভালোভাবে চলছিল। হঠাৎ চোখে দেখা দেয় সমস্যা। এর পর থেকে দু'বছর ধরে চোখ দিয়ে Read more

ত্রাণ-সহায়তার না, আফ্রিকার প্রয়োজন দুর্লভ খনিজের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ
ত্রাণ-সহায়তার না, আফ্রিকার প্রয়োজন দুর্লভ খনিজের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিদেশি সহায়তা স্থগিত করা এবং ইউএসএইড সংস্থাটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত উন্নয়ন খাতে তীব্র প্রতিক্রিয়া Read more

পিএসসি সংস্কারের দাবিতে আবার বিক্ষোভের ঘোষণা
পিএসসি সংস্কারের দাবিতে আবার বিক্ষোভের ঘোষণা

৪৬তম বিসিএসের প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিতের পরও সংস্কার প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় পিএসসি সংস্কার দাবিতে আবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন