হবিগঞ্জ জেলার ৫৫ বিজিবি চোরাচালান দমন করতে সক্রিয় ভূমিকা পালন করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৫৫ বিজিবি ৯টি সফল অভিযান পরিচালনা করে ভারত হতে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, জিরা, ফুচকা, শাড়ী, চকলেট, ট্রাক, মাইক্রোবাস এবং বাইসাইকেল জব্দ করেছে। এসবের কিছু পণ্য ট্রাকের পাথরের নিচ থেকে জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানীর মূল্য প্রায় ৪ কোটি ৬৯ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বাঘজোর বাজার নামক এলাকায় পরিত্যক্ত একটি গোডাউনের ভিতরে একটি ট্রাকে ভারতীয় চোরাই মাল লোড করা হচ্ছে। অবৈধ মালামাল বানিয়াচং হয়ে মহাসড়ক পথে হবিগঞ্জ দিয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার হবে। ওই সংবাদের ভিত্তিতে বিজিবি ও সেনাবাহিনীর একটি বিশেষ টহলদল আকষ্মিক যৌথ অভিযান পরিচালনা করে। এ অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল থেকে বিপুল পরিমান ভারতীয় শাহী জিরা ও ফুচকা ভর্তি ১টি কাভার্ড ভ্যান ও ৩টি ট্রাক জব্দ করে। যার মূল্য প্রায় ২ কেটি ৪৬ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা গাড়ি ও মালামাল ফেলে পূর্বেই ঘটনাস্থল ত্যাগ করে।ওই যৌথ অভিযান ছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলায় সীমান্ত হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি-চুনারুঘাট রোডের তেলিয়াপাড়া এলাকায় ও মুক্তিযুদ্ধ চত্ত্বর নামক এলাকায় ৫৫ বিজিবির বিশেষ টহলদল পৃথক অভিযান পরিচালনা করে। এ অভিযানগুলোতে একটি হাইড্রোলিক ড্রাম ট্রাক, একটি হায়েস মাইক্রো ও সাধারণ ট্রাক তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ভারতীয় ফুচকা, জিরা এবং চকলেট জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ১ কেটি ৬১ লাখ ১৭ হাজার টাকা।এছাড়াও ৫৫ বিজিবির কাকমারাছড়া, গুটিবাড়ী, সিন্দুরখান, মনতলা এবং হরিণখোলা বিওপি হতে সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ৩২ কেজি ভারতীয় গাঁজাসহ বিপুল পরিমান ফুচকা ও বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬১ লাখ ৭৫ হাজার টাকা।৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন-দেশের সীমান্ত সুরক্ষা ও সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সকল ধরণের চোরাচালান এবং মাদকের বিরুদ্ধে হবিগঞ্জ ব্যাটালিয়ন বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর সাথে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে। বিজিবি হলো জনগণের আস্থার প্রতীক, আর সেই আস্থাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান আরও জোরদার করা হবে। জব্দকৃত সকল পণ্য ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।একই সঙ্গে মাদক চোরাচালানী চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণকে সহযোগিতার আহবান জানিয়েছে বিজিবি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে অত্যন্ত মূল্য দিই Read more

উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান
উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান

কুড়িগ্রামের উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২০২৪ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২৫ সালের পরীক্ষার্থীদের বিদায় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত Read more

ফিলিস্তিনিকে আজ স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া
ফিলিস্তিনিকে আজ স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া

ফিলিস্তিনকে আজ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। একইদিন ফিলিস্তিনিদের স্বীকৃতি দেবে যুক্তরাজ্য ও পর্তুগালও।রবিবার (২১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম টাইমস অব Read more

যশোরে ১১ বছরের শিশুকে নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণ
যশোরে ১১ বছরের শিশুকে নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণ

যশোরে ১১ বছরের এক শিশুকে নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নওয়াপাড়া পৌরসভার তালতলা Read more

বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুভেচ্ছা জানিয়েছেন।বুধবার (২৫ মার্চ) ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় Read more

নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় শাহাদাৎ (৩৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ মে) রাতে দেওভোগ সিটি পার্কের ভেতরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন