বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফুলের তোড়া পৌঁছে দেন তার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম।ফুলের তোড়া গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ও সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তা মাসুদ রহমান।শুভেচ্ছার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সম্পদের হিসেবে জোনায়েদ সাকির চেয়ে এগিয়ে তার স্ত্রী
সম্পদের হিসেবে জোনায়েদ সাকির চেয়ে এগিয়ে তার স্ত্রী

নাম তার  মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তবে অধিক পরিচিত জোনায়েদ সাকি নামে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারি সাকি এবারের নির্বাচনে Read more

সুনামগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত
সুনামগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

সুনামগঞ্জ সিলেট সড়কের বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় আরও ৩ জন আহত হয়েছেন।বুধবার (০৬ আগস্ট) দুপুরে উপজেলা Read more

বেদখলকৃত ২ হল উদ্ধারে জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম
বেদখলকৃত ২ হল উদ্ধারে জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম

দীর্ঘদিন বেদখলে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সৈয়দ নজরুল ইসলাম হল এবং আব্দুর রহমান হল পুনরুদ্ধার ১০ দিনের আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয় Read more

শৈলকুপায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ১০
শৈলকুপায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার নাকোইল বাজারে এ ঘটনা Read more

শাহজাদপুর সাংবাদিক ফোরামের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
শাহজাদপুর সাংবাদিক ফোরামের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সংগঠন শাহজাদপুর সাংবাদিক ফোরামের সদস্যদের সাথে মতবিনিময় করলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭২ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও  ৭২ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় একদিনে আরও ৭২ জন নিহত হয়েছেন।  এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন