পাকিস্তানের  খাইাবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় দেশটির সেনা-পুলিশ যৌথ অভিযানে ১৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনীর দাবি, নিহত এই সন্ত্রাসীদের সবাই ‘ভারতীয় মদতপুষ্ট’ ছিল।উত্তর ওয়াজিরিস্তানে সেনা অভিযান এবং তাতে সন্ত্রাসীদের সংবাদ বুধবার (০৪ জুন) এক বিবৃতিতে নিশ্চিত করেছে পাকিস্তানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর)। বিবৃতিতে বলা হয়, ‘ভারত পাকিস্তানে প্রক্সি সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। অতি সম্প্রতি উত্তর ওয়াজিরিস্তানের দাত্তা খেল এলাকায় পরিচালিত এক সেনা অভিযানে ১৪ জন ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী নিহত হয়েছে।’‘গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে। পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদ সমূলে উচ্ছেদের আগ পর্যন্ত আমাদের যৌথ অভিযান চলবে।”পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে সেনা অভিযানকে স্বাগত জানিয়ে বলা হয়, যারা সন্ত্রাসবাদের সমর্থক ও  মানবতার শত্রু— তাদেরকে এভাবেই খতম করা হবে।প্রসঙ্গত, ৫ দিন আগে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের কাছি জেলায় অভিযান চালিয়ে ৫ বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছিল সেনা-পুলিশ যৌথ বাহিনী। আইএসপিআরের সেবারের বিবৃতিতেও দাবি করা হয়েছিল যে নিহতরা সবাই ভারতের মদতপুষ্ট।প্রসঙ্গত, পাকিস্তানের চার রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান— এ দু’টি রাজ্যে গত কয়েক বছরে সন্ত্রাসী তৎপরতা ও হামলার নাটকীয় উল্লম্ফন ঘটেছে। খাইবার পাখতুনখোয়া মূলত পাকিস্তানের তালেবানপন্থি গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান-এর (টিটিপি) ঘাঁটি অঞ্চল। অন্যদিকে বেলুচিস্তানে ব্যাপকভাবে তৎপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)।টিটিপি এবং বিএলএ— উভয়েরই চূড়ান্ত লক্ষ্য খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানকে পাকিস্তানের মানচিত্র থেকে বিচ্ছিন্ন করা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙ্গুরায় ১৬ বছর পর রেলের জলাভূমি উদ্ধার
ভাঙ্গুরায় ১৬ বছর পর রেলের জলাভূমি উদ্ধার

দীর্ঘ ১৬ বছর পর পাবনার ভাঙ্গুরা উপজেলার দিলপাশার রেলস্টেশনের পাশের রেলওয়ের  প্রায় দেড় একর জলাভূমি দখলমুক্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা Read more

এই প্রথম নির্বাচনে পোস্টার মানা, প্রার্থীরা আর যা যা করতে পারবেন না
এই প্রথম নির্বাচনে পোস্টার মানা, প্রার্থীরা আর যা যা করতে পারবেন না

এবার নির্বাচনী আচরণবিধিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। তার মধ্যে অন্যতম একটি নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহার। অর্থাৎ নির্বাচন কমিশন Read more

খালেদা জিয়ার বাসায় উপদেষ্টা আদিলুর রহমান
খালেদা জিয়ার বাসায় উপদেষ্টা আদিলুর রহমান

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার বাসায় গিয়েছেন শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানবুধবার Read more

রাজধানীতে কাউন্সিলরকে না পেয়ে বোনকে গুলি করে হত্যা
রাজধানীতে কাউন্সিলরকে না পেয়ে বোনকে গুলি করে হত্যা

রাজধানী ঢাকার দারুসসালাম থানাধীন দক্ষিণ বিশিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। তার নাম তাহমিনা রহমান রানু (৪০)। নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন