ম্যানচেস্টার টেস্টে দুর্দান্ত খেলেও ভারতের বিপক্ষে জিততে পারেনি ইংল্যান্ড। সেই হতাশার রেশ কাটার আগেই ওভালে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বড় ধাক্কা খেল দলটি। চোটের কারণে বাদ পড়েছেন অধিনায়ক বেন স্টোকস।আগামীকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের মধ্যকার পঞ্চম ও শেষ টেস্ট। যেখানে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংলিশরা। এ ম্যাচে ভারতকে আটকাতে না পারলে ২-২ ব্যবধানে সিরিজ ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হবে ইংলিশদের। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বাইসেপ টেন্ডনের চোটে ছিটকে গেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তাঁর জায়গায় নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক ওলি পোপ। এছাড়াও এ ম্যাচে ইনজুরি থেকে ফেরা জোফরা আর্চারকে বিশ্রাম দিচ্ছে ইংলিশরা। একই অবস্থা ব্রেয়ডন কার্স ও লিয়াম ডসনেরও। ফলে ইংল্যান্ডের একাদশে পেস বিভাগে দেখা যাবে নতুন মুখ। ম্যানচেস্টার টেস্টে স্টোকস যে ইনজুরিতে ভুগছেন, তা মাঠেই স্পষ্ট ছিল। বল করার সময় বারবার হাত চেপে ধরছিলেন। ম্যাচ শেষে জানান, বাইসেপ টেন্ডনে চোট পেয়েছেন। যদিও তখন জানিয়েছিলেন ওভাল টেস্টে না খেলার সম্ভাবনা ‘খুবই কম’। কিন্তু ধারণা করা হচ্ছে, এটি গ্রেড থ্রি ধরনের চোট, যা থেকে সেরে উঠতে সময় লাগতে পারে।এই সিরিজে এখন পর্যন্ত সবচেয়ে সফল বোলার স্টোকসই। টানা দুই টেস্টে হয়েছেন ম্যাচসেরা। কিন্তু এত কিছুর পরও শেষ টেস্টে দলকে নেতৃত্ব দিতে পারছেন না।ওভাল টেস্টে ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রাওলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন, জশ টাং।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তেল ও নিত্যপণ্যের দাম নিয়ে উদ্বেগ বাড়ালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
তেল ও নিত্যপণ্যের দাম নিয়ে উদ্বেগ বাড়ালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে তেলের এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী Read more

এসপি-ওসি পরিচয়ে কল, হ্যাকারের বাণিজ্য
এসপি-ওসি পরিচয়ে কল, হ্যাকারের বাণিজ্য

পুলিশের ওসি পরিচয়ে মুঠোফোনে কলের পর ফেসবুক হ্যাক করে প্রতারণা করছে একটি চক্র। গত কয়েক দিনে হ্যাকার চক্রের কবলে পড়েছেন Read more

ড. ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধিদল
ড. ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধিদল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে যোগ দিতে বিএনপির একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে পৌঁছেছেন।রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা Read more

দেশের উপযোগী করে গবেষণা প্যাটার্ন তৈরি করতে হবে: পরিকল্পনা উপদেষ্টা
দেশের উপযোগী করে গবেষণা প্যাটার্ন তৈরি করতে হবে: পরিকল্পনা উপদেষ্টা

পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, দেশকে এগিয়ে নিতে আমাদের গবেষণার সক্ষমতাকে কাজে লাগাতে হবে। দেশের উপযোগী করে Read more

জামায়াত আমিরের বাসায় গেলেন ইইউ রাষ্ট্রদূত
জামায়াত আমিরের বাসায় গেলেন ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার (০৪ Read more

বৃদ্ধ কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা
বৃদ্ধ কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক বৃদ্ধ কেয়ারটেকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন