রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় রুশ নৌ-বাহিনীর উপ-প্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন দেশটির পূর্বাঞ্চলীয় প্রিমোরস্কি অঞ্চলের গভর্নর ওলেগ কঝেমিয়াকো। ২০২২ সালে পূর্ণমাত্রায় ইউক্রেন যুদ্ধ শুরুর পর নিহত শীর্ষস্থানীয় রুশ সামরিক কর্মকর্তাদের মধ্যে গুদকভ একজন। তিনি রুশ নৌবাহিনীর উপপ্রধানের পাশাপাশি ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ১৫৫তম ব্রিগেডের কমান্ডার ছিলেন। ওই অঞ্চলে গত বছর ইউক্রেন বড় ধরনের একটি সামরিক অভিযান শুরু করে।গভর্নর কঝেমিয়াকো এক বিবৃতিতে জানান, তিনি গুদকভকে বীরত্বের পুরস্কার দিয়েছিলেন এবং তাদের মধ্যে বহু বছর ধরে ব্যক্তিগতভাবে যোগাযোগ ছিল। গুদকভকে তিনি ‘দৃঢ়চেতা যোদ্ধা’ হিসেবে অভিহিত করে বলেন, ‘একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে সহযোদ্ধাদের সঙ্গে লড়াই করেই তিনি শহীদ হয়েছেন।’ তবে কীভাবে গুদকভের মৃত্যু হয়েছে, সে সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গুদকভের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে, কুরস্ক অঞ্চলে যুদ্ধ চলাকালে তিনি নিহত হন। তবে ইউক্রেন এখনো আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি।সূত্র: সিএনএনআরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরাইলের বিরোধীদলীয় নেতাদের
গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরাইলের বিরোধীদলীয় নেতাদের

ইরানের পরে এবার গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরাইলের বিরোধীদলীয় নেতারা।মধ্য-বাম ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান সরকারকে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত Read more

টানা ৫ দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
টানা ৫ দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে অতি ভারী বৃষ্টি হতে পারে। বুধবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. ওমর Read more

৫ আগস্ট উপলক্ষে বন্ধ পোশাক কারখানা
৫ আগস্ট উপলক্ষে বন্ধ পোশাক কারখানা

আজ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ।  পোশাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি-বিজিএমইএ তাদের সদস্যদের বিশেষভাবে Read more

সুনামির শঙ্কায় উঁচু জায়গায় অবস্থান নিতে বললেন হনলুলুর মেয়র
সুনামির শঙ্কায় উঁচু জায়গায় অবস্থান নিতে বললেন হনলুলুর মেয়র

রাশিয়ার উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র, জাপানসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যেই সুনামির Read more

বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, কষ্ট যেন নিত্য সঙ্গী ফজিলা বেগমের
বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, কষ্ট যেন নিত্য সঙ্গী ফজিলা বেগমের

ঠিক যেন জসীমউদ্দিনের আসমানী কবিতার সেই আসমানীর ঘর। একটু খানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। থাকার কষ্টের সাথে খাবারের কষ্ট, Read more

ইরানের সঙ্গে পরমাণু চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প
ইরানের সঙ্গে পরমাণু চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করতে ওয়াশিংটন ও তেহরান খুব কাছাকাছি পৌঁছে গেছে। এছাড়া তেহরান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন