তিব্বত ইস্যুতে ভারতকে হস্তক্ষেপ না করার জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে চীন। শুক্রবার (৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, নয়াদিল্লি চীনের অভ্যন্তরীণ বিষয়গুলিতে অনধিকার প্রবেশ করছে যা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।তিনি আরও জানান, তিব্বতের তথাকথিত নির্বাসিত সরকার একটি বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক গোষ্ঠী, যারা মিথ্যা তথ্য ও গুজব ছড়াতে অভ্যস্ত। এর ফলে তাদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। মাও নিং আশা প্রকাশ করে বলেন, নয়াদিল্লি তিব্বত ইস্যুতে বিচক্ষণতার পরিচয় দিয়ে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপণ বন্ধ করবে। যাতে এটি চীন-ভারত সম্পর্কে প্রভাব ফেলতে না পারে।প্রসঙ্গত, তিব্বত চীন সরকারের নিয়ন্ত্রণাধীন একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। ভারত এবং চীনের সীমান্ত সমস্যা এবং রাজনৈতিক উত্তেজনার মধ্যে তিব্বতের ভূমিকা দীর্ঘদিন ধরে বিবাদ উস্কে চলেছে। বিশেষ করে তিব্বত নির্বাসিত সরকার ভারতের সঙ্গে যোগাযোগ রাখে বলে অভিযোগ করে চীন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজবাড়ীতে গরিবের চাউল কেরে নিল মহিলা ইউপি সদস্য
রাজবাড়ীতে গরিবের চাউল কেরে নিল মহিলা ইউপি সদস্য

রাজবাড়ীর কালুখালীতে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বিতরণকৃত ডিডব্লিউবি কার্ডধারীর কাছ থেকে চাউল হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।উপজেলার Read more

ভাঙ্গুড়ায় জমে উঠেছে পশুর হাট, ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি
ভাঙ্গুড়ায় জমে উঠেছে পশুর হাট, ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি

 ঈদুল আজহা সামনে রেখে জমে উঠেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঐতিহ্যবাহী শরৎনগর পশুর হাট। যুগ যুগ ধরে এই হাটে দেশের বিভিন্ন Read more

পতেঙ্গা সৈকতে গুলিবিদ্ধ সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ মারা গেছেন
পতেঙ্গা সৈকতে গুলিবিদ্ধ সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ মারা গেছেন

চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চিহ্নিত সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া Read more

আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি: মির্জা আব্বাস
আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রশাসনে বিএনপির লোকজন বসে নেই। প্রশাসনে থাকা আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে Read more

এবার যুবদল নেতাকে বাসার সামনে গুলি করে হত্যা
এবার যুবদল নেতাকে বাসার সামনে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম সিকদার (৪৮) নামের যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) Read more

৩ বছরে বাংলাদেশে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশ
৩ বছরে বাংলাদেশে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশ

বাংলাদেশে গত তিন বছরে দারিদ্র্যের হার বেড়েছে। দারিদ্র্যের হার বেড়ে এখন দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৩ শতাংশ। ২০২২ সালে এই হার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন