ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তাকে স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত আমেরিকার একটি স্কুলের বাইরে গুলি করে হত্যা করা হয়েছে। ৫১ বছর বয়সী অ্যান্ডরি পোর্টনভ মাদ্রিদের পোজুয়েলো দে আলার্কন এলাকায় অবস্থিত আমেরিকান স্কুলে তার সন্তানকে রেখে পার্কি করে রাখা গাড়ির সামনে হেঁটে আসার সময়ই গুলিবিদ্ধ হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অপরিচিত একজন হামলাকারী অ্যান্ডরি পোর্টনভের ওপর একাধিকবার গুলি চালিয়ে বনভূমির দিয়ে পালিয়ে যায়। পোর্টনভ এক সময় সংসদ সদস্য (এমপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ প্রশাসনের উপপ্রধানও ছিলেন। ইয়ানুকোভিচ ছিলেন রাশিয়াপন্থি প্রেসিডেন্ট। যাকে ২০১৪ সালে কয়েক মাসব্যাপী বিক্ষোভের পর ক্ষমতা থেকে উৎখাত করা হয়।এর আগে অ্যান্ডরি পোর্টনভ ইউলিয়া টিমোশেঙ্কোর শাসকদলের একজন সংসদ সদস্য (এমপি) ছিলেন। তবে ২০১০ সালে ভিক্টর ইয়ানুকোভিচ প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে তিনি তার দলে যোগ দেন। পরবর্তীতে বিক্ষোভ শুরু হলে অ্যান্ডরি ইউক্রেন ছেড়ে চলে যান। পরবর্তীতে ২০১৯ সালে ভলোদিমির জেলেনস্কি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি দেশে ফিরে আসেন।পরে তিনি আবারও ইউক্রেন ছেড়ে চলে যান। এরপর ২০২১ সালে মার্কিন ট্রেজারি বিভাগ তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। যেখানে বলা হয়, অ্যান্ডরি প্রভাব বিস্তার করে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চেয়েছেন এবং সংস্কার ব্যবস্থায় বাধা সৃষ্টি করেছেন। বুধবার স্থানীয় সময় সকাল সোয়া নয়টার দিকে স্কুলে প্রবেশ করার পরই তাকে গুলি করে হত্যা করা হয়। তবে কী কারণে গুলি করা হয়েছে তা স্পষ্ট নয়। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদি পৌঁছেছেন ২৫ হাজার ৪২৮ হজযাত্রী
সৌদি পৌঁছেছেন ২৫ হাজার ৪২৮ হজযাত্রী

হজ পালনের জন্য এখন পর্যন্ত সর্বমোট ২৫ হাজার ৪২৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আজ সোমবার (৫ Read more

কাশ্মীরে হামলার ঘটনায় নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীরে হামলার ঘটনায় নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের Read more

ভলিবল রেফারি প্রশিক্ষণ ২০২৫ এর সেরা ভাঙ্গুড়ার শেখ সাখাওয়াত
ভলিবল রেফারি প্রশিক্ষণ ২০২৫ এর সেরা ভাঙ্গুড়ার শেখ সাখাওয়াত

ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্স-২০২৫ এর ফলাফলে প্রথম স্থান অর্জন করেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার সন্তান সাখাওয়াত হোসেন। প্রশিক্ষণে সর্বোচ্চ ২৫০ নম্বর Read more

চুরির পর ইমামের মোবাইল ফিরিয়ে দিল চোর!
চুরির পর ইমামের মোবাইল ফিরিয়ে দিল চোর!

কিশোরগঞ্জের ইটনায় ওসির কথায় উদ্বুদ্ধ হয়ে চুরি হওয়া ইমামের মোবাইল ফেরত দিয়েছে চোর। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার Read more

নাগরপুরে পুনর্মিলনী ও মরহুম শিক্ষক আফতাব উদ্দিন স্মরণে আলোচনা সভা
নাগরপুরে পুনর্মিলনী ও মরহুম শিক্ষক আফতাব উদ্দিন স্মরণে আলোচনা সভা

টাঙ্গাইলের নাগরপুরে সরকারি যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে এসএসসি ১৯৯৪ ব্যাচের বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠান এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন