গত মাসে গৃহীত একটি চুক্তির আওতায় ইউক্রেনকে ১ হাজার সেনার মরদেহ হস্তান্তর করেছে রাশিয়া। বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, ইস্তাম্বুলে মস্কো ও কিয়েভের মধ্যে অনুষ্ঠিত দুই দফা শান্তি আলোচনায় যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি না হলেও ব্যাপকহারে বন্দি বিনিময় এবং নিহত সেনাদের মরদেহ ফেরত দেওয়ার বিষয়ে চুক্তি হয়েছে।এএফপি জানায়, যুদ্ধবন্দিদের চিকিৎসা সমন্বয়কারী ইউক্রেনের সরকারি সংস্থার এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার এক হাজার মরদেহ ইউক্রেনে ফেরত পাঠানো হয়েছে।বিবৃতিতে জানানো হয়, রাশিয়া দাবি করেছে মরদেহগুলো ইউক্রেনের নাগরিকদের। তাদের মধ্যে সেনা সদস্যরাও রয়েছে। তবে ইউক্রেন আগেও অভিযোগ করেছে, রাশিয়া কখনো কখনো ইউক্রেনীয় বলে রুশ সেনাদের মরদেহ ফেরত দেয়।রাশিয়ার সমঝোতাকারী ও ক্রেমলিনের সরকারি দপ্তরের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি জানান, এর বিনিময়ে ইউক্রেন ১৯ জন রুশ সেনার মরদেহ ফেরত দিয়েছে।তিনি মরদেহ ফেরত আসার কিছু ছবিও প্রকাশ করেছেন। ছবিতে দেখা যায়, সাদা মেডিকেল স্যুট পরিহিত ব্যক্তিরা ফ্রিজিং ট্রাক থেকে মরদেহের ব্যাগ নামাচ্ছেন।সম্প্রতি ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ চলাকালে বন্দিবিনিময় ও মরদেহ  ফেরত দেওয়ার কার্যক্রম নিয়মিতভাবেই হয়ে আসছে। এটি দুই পক্ষের মধ্যে কয়েকটি সফল কূটনৈতিক উদ্যোগের মধ্যে এটি অন্যতম।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ সত্ত্বেও রাশিয়া বারবার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে। দুই পক্ষের মধ্যে তিন বছর ধরে চলা সংঘাতের অবসানের কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না।গত মাসে শান্তি আলোচনায় রাশিয়া একাধিক কঠোর শর্ত তুলে ধরে। এর মধ্যে রয়েছে— রাশিয়ার কাছে ইউক্রেনের  আরও ভূখণ্ড হস্তান্তর এবং পশ্চিমা সামরিক সহায়তার সব ধরনের প্রচেষ্টা প্রত্যাখ্যান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাঁচ দিনের আল্টিমেটাম দিয়ে আলফাডাঙ্গায় বিএনপির আন্দোলন স্থগিত
পাঁচ দিনের আল্টিমেটাম দিয়ে আলফাডাঙ্গায় বিএনপির আন্দোলন স্থগিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির নবগঠিত উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের আন্দোলন শেষে পাঁচ দিনের আল্টিমেটাম দিয়ে আপাতত Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর সেই ‘জিপসি’ পাখিটি ফিরে পেলেন মালিক
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর সেই ‘জিপসি’ পাখিটি ফিরে পেলেন মালিক

রাজধানীর আদাবর এলাকা থেকে হারিয়ে যাওয়া ‘জিপসি’ নামের সান কনিউর প্রজাতির পোষা পাখিটি ১২দিন পর অবশেষে ফিরে পেয়েছেন মালিক নূর Read more

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

কাশ্মির ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশ সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার।ইসাক দারের সফর স্থগিতের Read more

শরীয়তপুরের আলোচিত শিশু নিবিড় হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড
শরীয়তপুরের আলোচিত শিশু নিবিড় হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

শরীয়তপুরে অপহরণ ও মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শিশু শিক্ষার্থী হৃদয় খান নিবিড় (১১) হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই Read more

চ্যাম্পিয়নস লিগে বিধ্বস্ত লেভারকুসেন, জয় পেল বার্সা, সিটি ও আর্সেনাল
চ্যাম্পিয়নস লিগে বিধ্বস্ত লেভারকুসেন, জয় পেল বার্সা, সিটি ও আর্সেনাল

উয়েফা চ্যাম্পিয়নস লিগে এক উৎসব মুখর রাত দেখেছেন ফুটবল প্রেমীরা। জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনকে ৭ গোলে বিধ্বস্ত করেছে ফরাসি জায়ান্ট Read more

ঢালিউডের নতুন ভিলেন সোহেল মণ্ডল
ঢালিউডের নতুন ভিলেন সোহেল মণ্ডল

দুই দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নিজেকে বারবার ভেঙেছেন এবং গড়েছেন অভিনেতা সোহেল মণ্ডল। মঞ্চনাটক দিয়ে শুরু হওয়া তাঁর এই যাত্রাপথ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন