ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি না হলে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে এই হুঁশিয়ারি দিয়েছেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে প্যারিস থেকে জানানো হয়, আগামী আগস্ট মাসের শেষে যদি ইরান কূটনৈতিক পথে ফিরে না আসে এবং চুক্তির বিষয়ে প্রয়োজনীয় অগ্রগতি না দেখায়, তবে ‘স্ন্যাপব্যাক’ নামে পরিচিত প্রক্রিয়া শুরু করা হবে। এর মাধ্যমে ইরানের বিরুদ্ধে আরোপিত সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আবার কার্যকর করা হবে।২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তিতে এই শর্ত থাকলেও ২০১৮ সালে যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে বের হয়ে যায়। চলতি বছরের অক্টোবরে ওই চুক্তির মেয়াদ শেষ হবে, তাই ইউরোপীয় কূটনীতিকরা আগস্টের মধ্যেই সমাধান চান।গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় হামলার পর পারমাণবিক আলোচনায় ভাঙন পড়ে। তবে সাম্প্রতিক সময় উভয়পক্ষ আলোচনায় ফিরে আসার ইঙ্গিত দিয়েছে, যদিও ইরান জানিয়ে দিয়েছে তারা শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে সরে আসবে না।ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টাও জানান, যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার শর্ত হয়, তাহলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনা করবে না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু
মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু

কক্সবাজারের সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হওয়ার ২০ দিন পর না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ডার Read more

মারা গেছেন অস্কারজয়ী কিংবদন্তি অভিনেত্রী ডায়ান কিটন
মারা গেছেন অস্কারজয়ী কিংবদন্তি অভিনেত্রী ডায়ান কিটন

হলিউডের কিংবদন্তি ও অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। ডায়ান কিটনের মৃত্যুর খবরটি নিশ্চিত Read more

আন্দোলনের মাঠ তৈরি করেছে তারেক রহমান: রিজভী
আন্দোলনের মাঠ তৈরি করেছে তারেক রহমান: রিজভী

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বরিশালে বিএনপির শোক র‌্যালীর সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, 'এই Read more

ভুয়া নথিপত্রে স্থায়ীভাবে বাতিল হবে যুক্তরাষ্ট্রের ভিসা
ভুয়া নথিপত্রে স্থায়ীভাবে বাতিল হবে যুক্তরাষ্ট্রের ভিসা

মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় ভিসা স্থায়ীভাবে বাতিল হওয়ার তথ‌্য জা‌নি‌য়ে‌ছে ঢাকার মার্কিন দূতাবাস।সোমবার Read more

খাগড়াছড়িতে নির্বাচনী উত্তাপ, ভোটযুদ্ধে নেমেছে বিএনপি-জামায়াত
খাগড়াছড়িতে নির্বাচনী উত্তাপ, ভোটযুদ্ধে নেমেছে বিএনপি-জামায়াত

আসন্ন খাগড়াছড়ির ২৯৮ নং সংসদীয় আসনকে ঘিরে দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে পাহাড়ের রাজনীতি। সামনে জাতীয় সংসদ নির্বাচন, আর সেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন