আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউ থেকে ১৭৫ থেকে ২০০ জন বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে একটি প্রশাসনিক চুক্তি সম্পাদিত হয়েছে। এই চুক্তির আওতায় ইইউ একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবে।তিনি বলেন, প্রতিনিধি দলের প্রধান হিসেবে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাপসের নাম ইতোমধ্যে জানা গেছে। চুক্তিটি গত কার্যদিবসে স্বাক্ষর হলেও ইইউ সদর দপ্তর ব্রাসেলস থেকে অনুমোদন না পাওয়ায় তা প্রকাশ করা হয়নি। মঙ্গলবার রাতে অনুমোদন নিশ্চিত হওয়ার পর বুধবার বিষয়টি জানানো হয়।ইসি সচিব বলেন, প্রাথমিকভাবে আমাদের জানানো হয়েছে যে, ১৭৫ থেকে ২০০ জনের মতো পর্যবেক্ষক আসতে পারেন। তবে তাদের সুনির্দিষ্ট সংখ্যা ও বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।ত্রিপক্ষীয় চুক্তির আওতায় পর্যবেক্ষক দলকে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, তাদের যাতায়াত ও চলাচলে নির্বাচন কমিশন সহযোগিতা করবে।ইসি সচিব বলেন, পার্বত্য চট্টগ্রামের মতো কিছু সংবেদনশীল এলাকায় স্থানীয় নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে মেনে চলার বিষয়ে পর্যবেক্ষক দলকে অনুরোধ জানানো হয়েছে।তিনি আরও বলেন, পর্যবেক্ষকরা তাদের প্রয়োজনীয় সরঞ্জাম নিজেরা নিয়ে আসবেন এবং কাজ শেষে তা ফেরত নিয়ে যাবেন। পাশাপাশি তারা বাংলাদেশের স্থানীয় ও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা অনুসরণ করেই দায়িত্ব পালন করবেন—এ বিষয়টি চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসপাতালে ভর্তি করা হবে খালেদা জিয়াকে
হাসপাতালে ভর্তি করা হবে খালেদা জিয়াকে

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তাকে ভর্তি করা হবে। বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে Read more

মির্জাপুরে বটি দিয়ে জবাই করে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক
মির্জাপুরে বটি দিয়ে জবাই করে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

টাঙ্গাইলের মির্জাপুরে কবিতা নামে এক গার্মেন্টস কর্মীকে তার স্বামী সুজন মিয়া বটি দিয়ে জবাই করে হত্যা করেছে। বৃহস্পতিবার (২৯ মে) রাত Read more

উচ্চ লাফে বিভাগীয় পর্যায়ে সেরা কাজীপুরের সুমাইয়া
উচ্চ লাফে বিভাগীয় পর্যায়ে সেরা কাজীপুরের সুমাইয়া

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ এ উচ্চ লাফে সেরা হয়েছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া খাতুন। মেয়েদের Read more

নবীনগরে আরসিসি ব্রিজ ভেঙে গর্ত, চলাচলে বিপদ
নবীনগরে আরসিসি ব্রিজ ভেঙে গর্ত, চলাচলে বিপদ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পূর্বাঞ্চলের মহেশ রোডে অবস্থিত বিদ্যাকুট মাদ্রাসার পাশের একটি আরসিসি ব্রিজ ভেঙে পড়েছে। ফলে ওই এলাকার হাজারো মানুষের Read more

ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন
ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের দিনসহ ঈদের আগের ও পরের দিনগুলোতেও এই Read more

অল্প সময়েই উন্মুক্ত হবে হরমুজ প্রণালি’: ট্রাম্পের আত্মবিশ্বাসী বার্তা
অল্প সময়েই উন্মুক্ত হবে হরমুজ প্রণালি’: ট্রাম্পের আত্মবিশ্বাসী বার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর বার্তায় দাবি করেছেন, যুক্তরাষ্ট্র খুব সহজেই হরমুজ প্রণালির অচলাবস্থা নিরসন করতে সক্ষম। শুক্রবার (৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন