ছাত্রজনতার ওপর গণহত্যা ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তবর্তীকালীন সরকার। এই ঘোষণার সঙ্গে সঙ্গে পাবনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন ছাত্র-জনতা।শনিবার (১০ মে) রাত ১১টার দিকে নিষিদ্ধের ঘোষনা পরপরই জুলাই বিপ্লবে স্মৃতিবিজড়িত পাবনার শহীদ চত্বরে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং উল্লাস করতে থাকেন। পরে বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং জামায়াত-শিবিরের পৃথক দুটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিল দুটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ চত্বরে এসে শেষ হয়। এসময় একে অপরকে মিষ্টি বিতরণ করেন তারা।মিছিলে নেতৃত্ব দেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান, পৌর জামায়াতের আমির উপাধ্যক্ষ আব্দুল লতিফ, শহর ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক বরকতউল্লাহ ফাহাদ প্রমুখ।বক্তারা বলেন, আজকে জুলাই বিপ্লব কিছুটা পুর্ণতা পেল। পরিপূর্ণতা পাবে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে। এই শহীদ চত্বরে আমাদের দুইজন ভাইকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আজ সেই শহীদদের আত্মার শান্তি পাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সখীপুরে ৩ মাদক কারবারি আটক
সখীপুরে ৩ মাদক কারবারি আটক

টাঙ্গাইলের সখীপুরে ডিবি পুলিশ টাঙ্গাইলের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ৫শত পিস ইয়াবাসহ রুবেল (৩৩), রিজন (২৩) ও হাসান (২২) Read more

‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু
‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সমুদ্রপথ সাঁতরে পাড়ি দিয়েছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক Read more

ঘুষ দুর্নীতির অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে
ঘুষ দুর্নীতির অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকারের বিরুদ্ধে নানা অনিয়ম—দূষিতির অভিযোগ উঠেছে। ২০২১ সালের ৩ অক্টোবর গোমস্তাপুর উপজেলা কৃষি Read more

ভোটারের লাইনে প্রার্থীদের প্রচারে ক্ষোভ শিক্ষার্থীদের
ভোটারের লাইনে প্রার্থীদের প্রচারে ক্ষোভ শিক্ষার্থীদের

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। তবে নিয়ম না মেনে কেন্দ্রের সামনে Read more

কুমিল্লা-নোয়াখালী সড়কে বন্ধ হলো খিলা বাজারের মরণফাঁদরূপী ইউটার্ন
কুমিল্লা-নোয়াখালী সড়কে বন্ধ হলো খিলা বাজারের মরণফাঁদরূপী ইউটার্ন

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা দক্ষিণ বাজারের দীর্ঘদিনের ‘মরণফাঁদ’ হিসেবে পরিচিত সেই ইউটার্ন অবশেষে বন্ধ করে দিয়েছে প্রশাসন। শনিবার বিকেল পাঁচটার Read more

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই জোড়া অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই জোড়া অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি

ইউরোপ ছেড়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে লোনে যোগ দিয়েছেন ইন্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন