ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের কাছে ৪-১ গোলে হেরেছে অ্যাস্টন ভিলা। টানা ১১ ম্যাচে অপরাজিত থাকার পর এমন বড় হার দেখতে হয়েছে ভিলাকে। এ হারে স্পষ্টভাবেই হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। আর ম্যাচ শেষেতো রীতিমতো মেজাজ হারিয়েছেন তিনি। ম্যাচের শেষ বাঁশি বাজার পর টানেলে ফেরার পথে আর্সেনাল সমর্থকেরা আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষককে লক্ষ্য করে বিদ্রূপ করতে থাকেন। সে সময় এক সমর্থক চিৎকার করে বলেন, ‘ইউ আর র‍্যাটল্ড!’ (তুমি নার্ভাস হয়ে পড়েছ)। এতে মার্তিনেজ আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন।ক্ষুব্ধ ও উত্তেজিত অবস্থায় মার্তিনেজকে দর্শকদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে দেখা যায়। এ সময় মার্তিনেজকে টেনে নিয়ে যান নিরাপত্তাকর্মীরা। এদিকে, এ জয়ে লিগে লিগে ১৯ ম্যাচে ১৭ জয় নিয়ে টেবিলের র্শীর্ষে আছে গানাররা। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাস্টন ভিলা। আর এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গার্দিওলার ম্যানচেস্টার সিটি। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ২
নাটোরে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ২

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও Read more

জামালপুরে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১
জামালপুরে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১

জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুলা মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সংঘর্ষে উভয় Read more

নিশোর ‘আকা’য় নাবিলা ইন, তটিনী আউট
নিশোর ‘আকা’য় নাবিলা ইন, তটিনী আউট

ঈদে মুক্তিপ্রাপ্ত 'দাগি'র রেশ এখনো শেষ হয়নি, সেই উন্মাদনার মধ্যেই চলছে আফরান নিশোর নতুন ওয়েব সিরিজ নিয়ে আলোচনা। আপাতত সিরিজের Read more

অবৈধভাবে দেশে ফেরার পথে জৈন্তাপুর সীমান্তে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক
অবৈধভাবে দেশে ফেরার পথে জৈন্তাপুর সীমান্তে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া ভারত থেকে দেশে প্রবেশের সময় চার শিশুসহ ১৮ বাংলাদেশিকে আটক করেছে Read more

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার
সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (২৫ জুন) রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা Read more

চাচার বাসায় বেড়াতে এসে নিখোঁজ ১৩ বছরের প্রণয়, উৎকণ্ঠায় স্বজনরা
চাচার বাসায় বেড়াতে এসে নিখোঁজ ১৩ বছরের প্রণয়, উৎকণ্ঠায় স্বজনরা

ফরিদপুরের আলফাডাঙ্গায় চাচার বাসায় বেড়াতে এসে প্রণয় চন্দ্র দাস (১৩) নামের এক কিশোর ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন