আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৪ জুন) আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের দশম বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।আওয়ামী লীগের কার্যক্রম ও ছাত্রলীগ নিষিদ্ধ করার পরও দেখা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে তারা মিছিল-মিটিং করছে—এ বিষয়ে জানতে চাইলে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘গতকাল ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। তবে আমরা যেমনটি আশঙ্কা করেছিলাম, তেমন বড় জমায়েত তারা করতে পারেনি। আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।’এ সময় আসন্ন নির্বাচন কবে নাগাদ হতে পারে—জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে কাজ করছি। তবে নির্বাচন কমিশনই দিন-তারিখ ঠিক করবে। আমরা শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্বে আছি।’আগামী নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানেরা প্রতিশ্রুতি দিয়েছেন যে, এবারের নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। তিনি আরও বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনারের ওপর যে ধরনের ঘটনা ঘটেছে, সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজার শ্রমিকের মৃত্যু
মুন্সিগঞ্জে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজার শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর এলাকায় মেঘনা নদীর শাখা নদীতে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজারের ইঞ্জিন মিস্ত্রি মো. রহমত উল্লাহ Read more

ম্যানগ্রোভ বাগানের খালের মাটি কেটে নেয়ার অভিযোগ
ম্যানগ্রোভ বাগানের খালের মাটি কেটে নেয়ার অভিযোগ

ভোলার চরফ্যাশনে পর্যটন দ্বীপ ঢালচর ইউনিয়নে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার মেশিন বসিয়ে মাটি কেটে নিয়ে বনবিভাগের জায়গা দখল করে ভিটে Read more

কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫
কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে।শনিবার Read more

বেনাপোলে মাদকসহ ভারতীয় নাগরিক আটক
বেনাপোলে মাদকসহ ভারতীয় নাগরিক আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও চোরাই পণ্যসহ অমলেশ মন্ডল (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড Read more

মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী আটক
মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী আটক

পিরোজপুরের মঠবাড়িয়ায় পলী বেগম (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দাউদখালী ইউনিয়নের হারজী গ্রামে Read more

পল্লী বিদ্যুতে ৮০৯ জনের গণ ছুটি ঘোষণা, শঙ্কায় ৬.৫ লাখ গ্রাহক
পল্লী বিদ্যুতে ৮০৯ জনের গণ ছুটি ঘোষণা, শঙ্কায় ৬.৫ লাখ গ্রাহক

চার দফা দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলন করায় চারজনকে সাময়িক বরখাস্থের ঘটনায় নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ৮০৯ জন কর্মকর্তা ও কর্মচারীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন