যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলমান থাকলেও থেমে নেই গাজার ওপর ইসরায়েলের সামরিক অভিযান।। এর মধ্যেই গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন আরও ১০১ ফিলিস্তিনি। কাতারভিত্তিক সংবাদমাদ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয় বৃহস্পতিবার (৩ জুলাই) গাজার একাধিক স্থানে হামলায় এসব প্রাণহানি ঘটে। এরমধ্যে ৫১ জন প্রাণ হারান বিভিন্ন ত্রাণকেন্দ্রে খাবার সংগ্রহের সময়। এছাড়া গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ এলাকায় আগ্রাসন চালায় তেল আবিব। এতে প্রাণ হারিয়েছে অন্তত পাঁচজন ফিলিস্তিনি, আহত বেশ কয়েকজন। নুর শামস শরণার্থী শিবিরেও চালানো হয় গুলি।উল্লেখ্য, গত ১৮ মাসে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় এক লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বিভিন্ন উৎসের বরাতে জানা যাচ্ছে, যা উপত্যকাটির জনসংখ্যার প্রায় ৪ শতাংশের সমান। এই সংখ্যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত হিসাবকেও ছাড়িয়ে গেছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ২৩ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৩ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

নতুন রঙে পাবেন আইফোন ১৭ প্রো
নতুন রঙে পাবেন আইফোন ১৭ প্রো

সাধারণত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই অ্যাপলের নতুন আইফোন উন্মোচনের ঐতিহ্য রয়েছে। ব্লুমবার্গের মার্ক গুরম্যানের মতে, অ্যাপল ৯ সেপ্টেম্বর অথবা ১০ সেপ্টেম্বর Read more

আলফাডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
আলফাডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় পানিতে ডুবে মাহাদী মোল্যা নামে এক বছর ছয়মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলার Read more

গাজাযুদ্ধ বন্ধের দাবিতে রোমে লাখ লাখ মানুষের বিক্ষোভ
গাজাযুদ্ধ বন্ধের দাবিতে রোমে লাখ লাখ মানুষের বিক্ষোভ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে ইতালির রাজধানী রোমে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি, এই বিক্ষোভে অংশ Read more

কোটালীপাড়ায় ধর্ষণ চেষ্টা, সালিশ বৈঠকে মারপিট
কোটালীপাড়ায় ধর্ষণ চেষ্টা, সালিশ বৈঠকে মারপিট

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ধর্ষণ চেষ্টা সালিশ বৈঠকে মারপিটের ঘটনায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছে। গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন