ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে ইতালির রাজধানী রোমে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি, এই বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ৩ লাখ মানুষ।সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে কঠোরভাবে সমালোচনা করা হয়।এই পদযাত্রার আয়োজন করে বিরোধী দলগুলো। পদযাত্রা শুরু হয় পিয়াচা ভিতোরিও ইমানুয়েল দ্বিতীয় থেকে এবং শেষ হয় ঐতিহাসিক সান জোভান্নি ইন লাতেরানো গির্জার সামনে।আয়োজকরা বলেন, হাজার হাজার মানুষ যুদ্ধবিরোধী ব্যানার নিয়ে রোমের রাস্তায় নেমে আসেন।পদযাত্রার শুরুতে একটি বড় ব্যানারে লেখা ছিল গাজা: হত্যাকাণ্ড বন্ধ করো। সহযোগিতার ইতি টানো।বিক্ষোভের নেতৃত্বে ছিলেন তিনটি দলের শীর্ষ নেতারা—মুভমেন্টো ৫ স্টেল্লে’র জিউসেপ্পে কন্তে, ডেমোক্র্যাটিক পার্টির এলি স্কলাইন, এবং আলেয়ানজা ভার্দি সিনিসত্রার আঞ্জেলো বোনেল্লি ও নিকোলা ফ্রাতোইয়ান্নি।গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে পিডি নেত্রী এলি স্কলাইন বলেছেন, এই সমাবেশ আমাদের স্পষ্ট বার্তা দেয় যে ফিলিস্তিনিদের গণহত্যা ও নেতানিয়াহুর সরকারের অপরাধের বিরুদ্ধে ইতালি চুপ করে থাকবে না। এটি এমন একটি ইতালি যা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চায় এবং এটিই আমাদের ইতালি।এম৫এস নেতা জিউসেপ্পে কন্তে বলেন, এই সমাবেশ মানবতার পক্ষে। গত কুড়ি মাস ধরে চলছে একটি পরিকল্পিত নির্মূল অভিযান, কিন্তু ইতালির সরকার চোখ বুজে আছে এবং নির্লিপ্তভাবে ম্যানিপুলেট করে চলেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা
চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সময় একটি চায়ের দোকানে Read more

সরিষাবাড়ীতে জুলাই শহীদদের স্মরণে কবরের পাশে বৃক্ষরোপণ
সরিষাবাড়ীতে জুলাই শহীদদের স্মরণে কবরের পাশে বৃক্ষরোপণ

জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জামালপুরের সরিষাবাড়ীতে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালিত হয়েছে। প্রত্যেক শহীদের কবরস্থানে লাগানো হয়েছে নিম, বকুল Read more

মাগুরার গোপালগ্রামে বিএডিসির সার থেকে বঞ্চিত ৮ গ্রামের কৃষক
মাগুরার গোপালগ্রামে বিএডিসির সার থেকে বঞ্চিত ৮ গ্রামের কৃষক

মাগুরা সদরের গোপালগ্রাম ইউনিয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সার থেকে বঞ্চিত আট গ্রামের কয়েক হাজার কৃষক।জানা গেছে, মাগুরা সদর Read more

দর্শনায় ভারত পালানোর সময় যুবলীগ সেক্রেটারি আটক
দর্শনায় ভারত পালানোর সময় যুবলীগ সেক্রেটারি আটক

রাজশাহীর তানোর থানা যুবলীগ সেক্রেটারি মোঃ যুবায়ের ইসলাম (৫০) ভারতে পালিয়ে যাওয়ার সময় চুয়াডাঙ্গা দর্শনা চেকপোস্টে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৭ Read more

সচল হচ্ছে পরিত্যক্ত সাত বিমানবন্দর
সচল হচ্ছে পরিত্যক্ত সাত বিমানবন্দর

সড়ক ও রেলপথে চাপ কমিয়ে পর্যটন খাতসহ অর্থনীতি চাঙ্গা করতে দেশের বিভিন্ন জেলায় ব্রিটিশ আমলে নির্মিত ২৮টি বিমানবন্দরের মধ্যে দ্রুত Read more

মুন্সিগঞ্জে ককটেল ও চাকুসহ ২ জন গ্রেপ্তার
মুন্সিগঞ্জে ককটেল ও চাকুসহ ২ জন গ্রেপ্তার

মুন্সিগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭টি তাজা ককটেল এবং ২টি সুইচ গিয়ার চাকুসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন