ভোলায় মামলার ভয় দেখিয়ে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।গ্রেপ্তারকৃত দুই নেতা হলেন- সংগঠনটির ভোলা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাকিব হোসেন (৩০) ও সিনিয়র সদস্যসচিব হাসান মুনতাছির রহমান (২০)। এর মধ্যে রাকিব সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের আবুল খায়েরের ছেলে এবং হাসান মুনতাছির একই ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে।সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গেল ১৯ জুন উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে আল আমিন নামের এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘটনার একদিন পর আল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে ভোলা সদর থানায় একটি চুরির মামলা করেন। এ মামলার ভয় দেখিয়ে অভিযুক্ত রাকিব ও মুনতাছির রহমান স্থানীয় মো. শেখ ফরিদের নাতি মো. জিতুকে জড়িত আছে বলে তাদের কাছ থেকে চাঁদা দাবি করেন।তিনি আরও জানান, গেল ২৬ জুলাই শেখ ফরিদের বাড়িতে গিয়ে তার নাতি মো. জিতুকে মামলা থেকে বাদ দেওয়ার জন্য পুলিশকে ম্যানেজ করার কথা বলে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। একাধিকবার তার বাড়িতে গিয়ে ওই টাকার জন্য চাপ প্রয়োগ করায় গত ৩ আগস্ট তাদের দেড় লাখ টাকা দেন শেখ ফরিদ। পরবর্তীতে আবারও শেখ ফরিদের বাড়িতে গিয়ে আরো ১০ হাজার টাকা নেয় তারা। এর পর আবারও পুলিশের কথা বলে আরো ২০ হাজার টাকা দাবি করলে বিষয়টি জিতুর পরিবারের কাছে সন্দেহ হয়।পরে জিতুর পরিবার ভোলা থানায় এসে এ বিষয়ে খোঁজখবর নিয়ে ওই দুই যুবকের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা করেন। পরবর্তীতে মামলার আলোকে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় দুই আসামি মো. রাকিব ও হাসান মুনতাছির রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে চাঁদাবাজির মোট এক লাখ ৬০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকাও উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই দুইজন পুলিশের কাছে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার। পরবর্তীতে তাদেরকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।এদিকে সংগঠনের শৃঙ্খলা-বিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে স্থায়ীভাবে (আজীবন) সকল প্রকার পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান ও সদস্য সচিব ফয়সাল মাহমুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সংগঠনটি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বে ২০২৫ সালে ১২৮ সাংবাদিককে হত্যা
বিশ্বে ২০২৫ সালে ১২৮ সাংবাদিককে হত্যা

সদ্য বিদায়ী বছর ২০২৫ সাল বিশ্বব্যাপী সাংবাদিক ও সংবাদকর্মীদের জন্য ছিল রক্তক্ষয়ী একটি বছর। দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে) Read more

রাজবাড়ীতে ঘুষ নেওয়ার সংবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে ‘সাজানো’ মানববন্ধন
রাজবাড়ীতে ঘুষ নেওয়ার সংবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে ‘সাজানো’ মানববন্ধন

রাজবাড়ী জেলা কৃষি বিপণন অধিদপ্তর কার্যালয়ে পেঁয়াজ সংরক্ষণ ঘরের জন্য আবেদন জমা দিতে আসা কৃষকদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের Read more

শহীদ হাদিকে সংসদ প্লাজা থেকে অশ্রুসিক্ত বিদায় জানালো লাখো জনতা
শহীদ হাদিকে সংসদ প্লাজা থেকে অশ্রুসিক্ত বিদায় জানালো লাখো জনতা

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে অশ্রুসিক্ত বিদায় জানালেন লাখো জনতা।শনিবার (২০ ডিসেম্বর) দুপুর Read more

দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যসচিব
দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যসচিব

দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ Read more

কুমিল্লায় সাবেক ওসিসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা
কুমিল্লায় সাবেক ওসিসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালে ‘ক্রসফায়ারে’ নিহত ছাত্রশিবিরের তৎকালীন উপজেলা সভাপতি মো. শাহাবুদ্দিন পাটোয়ারী হত্যা মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা Read more

খাওয়ার পর বিশ্রামে গিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
খাওয়ার পর বিশ্রামে গিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুর শুক্কুর (২৩) নামের এক যুবক। বৃহস্পতিবার (২২ মে) বিকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন