ফরিদপুরের আলফাডাঙ্গায় এক বিশেষ অভিযানে মাদকসহ মফিজুল মোল্যা (৫০) নামের এক চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মফিজুল মোল্যা ৯টি মাদক মামলার তালিকাভুক্ত আসামি।শনিবার (০১ নভেম্বর) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার পানাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মফিজুল মোল্যা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চাপুলিয়া মোল্যা বাড়ির মৃত জলিল মোল্যার ছেলে।থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী ক্যাম্পের সেনাসদস্য ও আলফাডাঙ্গা থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী উপজেলার পানাইল বাজারে অভিযান চালিয়ে মফিজুল মোল্যাকে গ্রেপ্তার করেন। এ সময় তল্লাশি করে তার নিকট থেকে ২০ পিস ইয়াবা ও ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে মফিজুল বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে আলফাডাঙ্গা উপজেলাসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। ইতোপূর্বে তার বিরুদ্ধে আলফাডাঙ্গাসহ বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা রয়েছে। বারবার গ্রেপ্তার হলেও তিনি কারাগার থেকে ছাড়া পেয়ে পুনরায় একই অপরাধে যুক্ত হন।আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, ‘এ ঘটনায় তার বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা হয়েছে। মামলায় শনিবার দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’এদিকে মফিজুল মোল্যাকে গ্রেপ্তারের খবরে এলাকার জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। যৌথ বাহিনীর চলমান এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত মিরাজ
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত মিরাজ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এরই মধ্যে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১৭ জুন গল টেস্টের মধ্য দিয়ে পর্দা উঠবে এই Read more

বলিউডের গুপ্তচর সিনেমা ভারত-পাকিস্তানে রাজনৈতিক ঝড় : আল জাজিরা
বলিউডের গুপ্তচর সিনেমা ভারত-পাকিস্তানে রাজনৈতিক ঝড় : আল জাজিরা

সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউডের সিনেমা ‘ধুরন্ধর’ আর এরপরই সিনেমাটিকে নিয়ে বিতর্কও ছড়িয়েছে বেশ জোরালো ভাবেই। সীমান্ত উত্তেজনা, জাতীয়তাবাদ ও ইতিহাসের Read more

চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের ফজলুল হকের আপিল নামঞ্জুর
চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের ফজলুল হকের আপিল নামঞ্জুর

চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করা হয়েছে। দ্বৈত নাগরিকত্বের কারণে তিনি এ নির্বাচনে Read more

সম্পত্তির লোভে ২২ বছরে ১১ স্বামীকে খুন করলেন নারী
সম্পত্তির লোভে ২২ বছরে ১১ স্বামীকে খুন করলেন নারী

সম্পত্তির লোভে ২২ বছরে প্রায় ১১ জন স্বামীকে খুনের অভিযোগ উঠেছে ইরানের এক নারীর বিরুদ্ধে। কুলসুম আকবরি নামে ৫৬ বছর Read more

এবার গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা
এবার গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

ইরানের সঙ্গে সংঘাতের মধ্যে গাজা থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে অন্তত দুটি রকেট ছোড়া হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন