ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও হাতুড়ি পেটায় এক দম্পতি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর তাদের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।রোববার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের চাপুলিয়া গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দম্পতি হলেন, ওই এলাকার মৃত. ছিরু শেখের ছেলে ওবায়দুর রহমান (৩৮) ও তার স্ত্রী শারমিন বেগম (৩০)।এ ঘটনায় সোমবার (৩ নভেম্বর) সকালে ভুক্তভোগী ওবায়দুর রহমানের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ওবায়দুর রহমানের স্ত্রী শারমিন বেগমের সঙ্গে প্রতিবেশী আরিফুল মোল্যার স্ত্রী মর্জিনা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে তুচ্ছ বিষয়াদি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে ঘটনার সময় প্রতিবেশী আরিফুল মোল্যা, তার স্ত্রী মর্জিনা বেগম, ছেলে হাবিবুর রহমানসহ আরও কয়েকজন ওবায়দুর রহমানের বাড়িতে হামলা চালায়। অভিযুক্তরা হাতুড়ি দিয়ে প্রথমে ওবায়দুর রহমানের শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় স্বামীকে রক্ষা করতে গেলে শারমিন বেগমকেও তারা রক্তাক্ত জখম করে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হামলার মূল অভিযুক্ত আরিফুল মোল্যা (৪০) একজন পেশাদার মাদক ব্যবসায়ী। মাদকদ্রব্য নিয়ে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর নিকট গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এছাড়া তার বিরুদ্ধে রাতের আঁধারে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরের মালামাল বিক্রিরও অভিযোগ রয়েছে। এ বিষয়ে অভিযুক্ত আরিফুল মোল্যার বক্তব্য জানতে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পশ্চিমতীর অধিগ্রহণ করলে মার্কিন সহায়তা হারাবে ইসরায়েল, হুঁশিয়ারি ট্রাম্পের
পশ্চিমতীর অধিগ্রহণ করলে মার্কিন সহায়তা হারাবে ইসরায়েল, হুঁশিয়ারি ট্রাম্পের

ফিলিস্তিনের পশ্চিমতীর অধিগ্রহণ করলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সব সহায়তা হারাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।গত ১৫ অক্টোবর টাইম ম্যাগাজিনের সঙ্গে Read more

সাশ্রয়ী মূল্যের ওষুধ নিশ্চিত করতে ইউএপি শিক্ষার্থীদের ক্যাম্পেইন
সাশ্রয়ী মূল্যের ওষুধ নিশ্চিত করতে ইউএপি শিক্ষার্থীদের ক্যাম্পেইন

‘বিপণনের শক্তি সমাজের ইতিবাচক পরিবর্তনে ব্যবহার করা সম্ভব’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে সাশ্রয়ী মূল্যে ওষুধ পাওয়ার ‘নাগরিক অধিকার’ নিশ্চিতের দাবিতে Read more

মহাস্থানগড়ে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র
মহাস্থানগড়ে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও শিক্ষাবান্ধব করতে বগুড়ার শিবগঞ্জের ঐতিহাসিক মহাস্থানগড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া Read more

কোস্টগার্ডে রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি
কোস্টগার্ডে রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ কোস্টগার্ড অসামরিক জনবল নিয়োগ দেবে। রাজস্ব খাতভুক্ত এসব শূন্য পদে বিধিমোতাবেক সরাসরি নিয়োগের জন্য শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ Read more

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন

চট্টগ্রাম সীতাকুণ্ডে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল ক্যাডারের চুরিকাঘাতে কলিমুদ্দিন (৩৩) নামের এক স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন হয়েছে। সে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন