গাইবান্ধার পলাশবাড়ীতে মহাসড়কে বিআরটিসির একটি বাস উল্টে ঘটনাস্থলেই ১ ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের দক্ষিণবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, বিআরটিসির একটি যাত্রীবাহী বাস খুলনা থেকে পঞ্চগড় যাচ্ছিল। বাসটি পলাশবাড়ী পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীরা কেউ কেউ সামান্য আহত হলেও বাসের নিচে চাপা পড়ে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে বাসের নিচে থেকে মরদেহটি উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন সময়ের কণ্ঠস্বরকে জানান, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান ওসি। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ার বিমানঘাঁটিতে ৪০ বোমারু বিমানে ইউক্রেনের ড্রোন হামলা
রাশিয়ার বিমানঘাঁটিতে ৪০ বোমারু বিমানে ইউক্রেনের ড্রোন হামলা

এসবিইউ সূত্র বিবিসি নিউজকে বলেছেন, এ হামলার প্রস্তুতিতে প্রায় দেড় বছর সময় লেগেছে। কাঠের ভ্রাম্যমান কেবিনে গোপন ড্রোন রাখা ও Read more

হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরা কেন্দ্র করে বিমানবন্দর সড়কে থাকবে ভিআইপি মুভমেন্ট। যে কারণে বিমানবন্দর Read more

‘অনির্দিষ্টকালের জন্য’ ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র
‘অনির্দিষ্টকালের জন্য’ ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও বলেছেন, এখন থেকে অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় সংক্রান্ত Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে বাড়িঘর
নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে বাড়িঘর

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ার প্রবাহিত হচ্ছে। প্রবল জোয়ারের কারণে কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়ন ও Read more

বরিশালে জমে উঠেছে অনলাইন পশুর হাট
বরিশালে জমে উঠেছে অনলাইন পশুর হাট

ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরের মত এবছরও বরিশালে জমে উঠেছে পশু বিক্রির অনলাইন হাট। কোরবানীর দুদিন আগে থেকে ক্রেতাদের বাড়ি পৌঁছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন