নিউইয়র্ক সিটির মেয়রপ্রার্থী জোহরান মামদানিকে গ্রেফতারের হুমকি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মঙ্গলবার (০১ জুলাই) ফ্লোরিডার একটি ডিটেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘মামদানি যদি অভিবাসন ও শুল্ক প্রয়োগ (আইসিই) কর্মকর্তাদের আটক ও নির্বাসনের কাজ বাধাগ্রস্ত করেন, তাহলে তাকে গ্রেফতার করতে হবে। সে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন।’আইসিই অভিযানের বিরোধীতার জেরে প্রেসিডেন্ট ট্রাম্পের নিউইয়র্ক সিটির এ মেয়র প্রার্থীকে গ্রেফতারের হুমকি দিয়েছেন। মামদানি ছোটবেলায় পরিবারসহ আইনগতভাবে উগান্ডা থেকে যুক্তরাষ্ট্রে আসেন।ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা বিষয়টা খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছি। অনেকেই বলছে সে (মামদানি) অবৈধভাবে এখানে আছেন। আমরা সব কিছুই দেখব।’এর আগে রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলস অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির কাছে মামদানির নাগরিকত্ব বাতিল ও তাকে নির্বাসনের অনুরোধ জানান।এ বিষয়ে এক বিবৃতিতে জোহরান মামদানি বলেন, ‘আমি কোনো আইন ভাঙিনি, তবুও প্রেসিডেন্ট আমাকে হুমকি দিচ্ছেন। কারণ আমি আমাদের শহরকে আইসিইয়ের ভয়ের রাজত্ব থেকে রক্ষা করতে চাই। ট্রাম্পের এ বক্তব্য শুধু আমাদের গণতন্ত্রের ওপর আক্রমণ নয়, বরং নিউইয়র্কবাসীদের জন্য একটি বার্তা; আপনি যদি প্রতিবাদ করেন, তাহলে তারা আপনাকে টার্গেট করবে।’মামদানির সমালোচনা করলেও নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র এরিক অ্যাডামসের প্রশংসা করতে ভুলেননি ট্রাম্প। তিনি বলেন, ‘অ্যাডামস খুব ভালো মানুষ। সে সমস্যায় পড়েছিলেন এবং তার বিরুদ্ধে অন্যায়ভাবে পদক্ষেপ নেওয়া হয়েছিল।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সখীপুরে ধান ক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার
সখীপুরে ধান ক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে ধান ক্ষেত থেকে আমিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব Read more

প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন এবং ১১তম গ্রেড নিয়ে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বেতন কমিশন বিষয়টি নির্ধারণ করবে। তিনি জানান, Read more

ইরানের হামলায় আগুন, ইসরায়েলের শিল্পাঞ্চলে উত্তেজনা
ইরানের হামলায় আগুন, ইসরায়েলের শিল্পাঞ্চলে উত্তেজনা

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেগেভ মরুভূমির একটি শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, বিয়ারশেবা শহরের দক্ষিণে অবস্থিত Read more

মেরিনোর হ্যাটট্রিকে স্পেনের গোল উৎসব, তুরস্ককে উড়িয়ে দিল ৬-০ গোলে
মেরিনোর হ্যাটট্রিকে স্পেনের গোল উৎসব, তুরস্ককে উড়িয়ে দিল ৬-০ গোলে

স্পেন কোচ দে লা ফুয়েন্তে ম্যাচের আগে চেয়েছিলেন আগের ম্যাচের চেয়ে ভালো খেলা। সেই চ্যালেঞ্জকে সাড়া দিয়েই বিধ্বংসী ফুটবল খেলল Read more

ঈদের আগের দিন রাজধানীতে প্রবল ঝড়-বৃষ্টি
ঈদের আগের দিন রাজধানীতে প্রবল ঝড়-বৃষ্টি

ঈদের ঠিক আগের দিন হঠাৎ করেই বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে রাজধানী ঢাকায়। বজ্রপাত, বিদ্যুতের ঝলকানি ও মেঘের গর্জনের Read more

দেশকে রক্ষা করতে হলে জিয়া পরিবার ছাড়া বিকল্প নেই: দুদু
দেশকে রক্ষা করতে হলে জিয়া পরিবার ছাড়া বিকল্প নেই: দুদু

বাংলাদেশকে রক্ষা করতে হলে জিয়া পরিবার ছাড়া বিকল্প কেউ নেই মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ২০২৬ সালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন