নাটোরের লালপুরের গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে সাইদুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০ টার দিকে লালপুর-গোপালপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।নিহত সাইদুর কুষ্টিয়া জেলার ভেড়ামাড়া উপজেলার বামনগ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।স্থানীয়দের বরাত দিয়ে লালপুর থানা পুলিশ জানায়, রাত ১০ টায় নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল সংলগ্ন রাস্তার পাশে থেমে থাকা একটি গাড়ি থেকে চিৎকারের আওয়াজ শুনতে পান স্থানীয়রা। এ সময় দূরে থাকা লোকজন এগিয়ে এসে গাড়িতে গলা কাটা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে। তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার ও পরিচয় সনাক্ত করে। নিহত সাইদুরের মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত ওসি মমিনুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। পরবর্তীতে আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে নয়াদিল্লি’
‘বাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে নয়াদিল্লি’

বাংলাদেশে জনগণের ভোটে যে সরকারই গঠিত হোক না কেন, সেই সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী নয়াদিল্লি বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র Read more

শীর্ষ তিন পদেই ছাত্রশিবির প্যানেলের জয়
শীর্ষ তিন পদেই ছাত্রশিবির প্যানেলের জয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল জয় পেয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের Read more

ফের চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে গণ বিশ্ববিদ্যালয়
ফের চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে গণ বিশ্ববিদ্যালয়

জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ইস্পাহানি-প্রথম আলো আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়কে ৬-০ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালে Read more

ওসমান হাদি আর নেই
ওসমান হাদি আর নেই

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির Read more

শীত নামবে কবে, জানাল আবহাওয়া অফিস
শীত নামবে কবে, জানাল আবহাওয়া অফিস

পঞ্জিকার পাতায় আজ নভেম্বর মাসের ২ তারিখ। আগামী ১০ নভেম্বর থেকেই দেশের উত্তরাঞ্চলে আগমন ঘটতে পারে শীতের। এরপর মাসের শেষ Read more

সিরাজগঞ্জের আলোচিত প্রধান শিক্ষক আব্দুল মজিদকে অব্যাহতি
সিরাজগঞ্জের আলোচিত প্রধান শিক্ষক আব্দুল মজিদকে অব্যাহতি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচিত মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন