দেশের ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।  সম্প্রতি এই অভিনেত্রী জানিয়েছেন, একটা সময় মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল তার। শুধু তাই নয়, তার নিজেরও মন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল।সম্প্রতি এক অনুষ্ঠানে বাঁধন নিজেই এমনটা জানিয়েছেন। এবার ঈদে মুক্তি পেয়েছে তানিম নূর পরিচালিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’, যেখানে বাঁধন একজন মন্ত্রীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি প্রসঙ্গে কথা বলতে গিয়েই বাস্তব জীবনের ইচ্ছার কথা সামনে আনেন তিনি।এ সময় নিজের ব্যক্তিজীবন নিয়ে বাঁধন বলেন, ‘আমি সবসময়ই খোলামেলা কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কোনো বিষয় গোপন রাখতে পছন্দ করি না। সেই জায়গা থেকে বলতে চাই, আমার দুটি ডিভোর্স হয়েছে।এখন প্রেম করছি। হয়তো ভবিষ্যতে বিয়েও করব। এরপর তিনি আরো বলেন, ‘একটা সময় মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল। শুধু তাই নয়, নিজে মন্ত্রী হওয়ার ইচ্ছাও ছিল।তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক ইচ্ছাই পরিবর্তন হয়েছে, যার জন্য আমি আনন্দিত। এখন আমার কাজের প্রতিই সব মনোযোগ।’তানিম নূরের পরিচালনায় নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পে বিভিন্ন চরিত্রের জীবনের নানা দিক ফুটে উঠেছে।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহের ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল
ময়মনসিংহের ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি স্থানীয় পত্রিকার প্রকাশনা (ডিক্লারেশন) বাতিল করেছে জেলা প্রশাসন। দ্বিতীয় ও তৃতীয় পাতায় সব প্রতিবেদন হুবহু একইভাবে Read more

ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় যা বললেন ইমরান
ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় যা বললেন ইমরান

ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা ভয়াবহ সংঘাতে রূপ নিয়েছে। মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন জায়গায় চালানো ‘অপারেশন সিঁদুর’ Read more

আদালতের নির্দেশে চেয়ারম্যানের পদে ফিরলেন আ.লীগের শাকিল
আদালতের নির্দেশে চেয়ারম্যানের পদে ফিরলেন আ.লীগের শাকিল

দীর্ঘ এক বছর দুই মাসের বেশি সময় পর হাইকোর্টের নির্দেশে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ Read more

ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালালে কাউকে ছাড় দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা
ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালালে কাউকে ছাড় দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

কিশোরগঞ্জের পাগলা মসজিদ পরিদর্শন শেষে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন হুশিয়ারি দিয়ে বলেছেন, 'মাজার, মসজিদ, মাদ্রাসা বা Read more

কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬

কেনিয়ায় ভারী বৃষ্টি এবং বন্যায় এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় আরও ৪জনের Read more

ইসরায়েলি সেনাবাহিনীকে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা নেতানিয়াহুর
ইসরায়েলি সেনাবাহিনীকে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা নেতানিয়াহুর

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, দেশটির সেনাবাহিনী গাজা উপত্যকার সম্পূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেবে।টেলিগ্রামে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেন, ‘লড়াই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন