ওমানের মাধ্যেমে ইরানের কাছে পারমাণবিক চুক্তির একটি প্রস্তাব পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার (৩১ মে) বিষয়টি নিশ্চিত করেছে তেহরান ও ওয়াশিংটন। দুদেশের মধ্যে চলমান পারমাণবিক আলোচনার মধ্যস্থতা করছে ওমান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, তেহরান সফরকালে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি ‘যুক্তরাষ্ট্রের চুক্তির কিছু বিষয়’ তার কাছে উপস্থাপন করেছেন।এ খবরটি আসার আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানায়, ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বাড়িয়েছে। এটি পরমাণু অস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ উপাদান।হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিয়াভিট বলেন, চুক্তিটি গ্রহণ করে নেয়াই ইরানের জন্য সর্বোত্তম হবে। তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এটা পরিষ্কার করেছেন যে ইরান কখনোই পরমাণু বোমার অধিকারী হতে পারবে না।’সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘নীতি, জাতীয় স্বার্থ ও ইরানের জনগণের অধিকারের সঙ্গে সঙ্গতি রেখে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের যথাযথ জবাব দেয়া হবে।’চুক্তিটির বিস্তারিত এখনো পরিষ্কার করা হয়নি। তবে এই প্রস্তাবটি এসেছে আইএইএ-এর রিপোর্টের পর। ওই রিপোর্টে বলা হয়েছে, ইরানের হাতে ৬০ শতাংশ মাত্রার ৪০০ কেজি ইউরেনিয়াম মজুত আছে। এটি পরমাণু অস্ত্রের জন্য দরকারি ৯০ শতাংশ মাত্রার কাছেই।প্রতিবেদন অনুযায়ী, গেল তিন মাসে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে তেহরান। ফেব্রুয়ারির তুলনায় এখন ইরানের কাছে এই ধরনের ইউরেনিয়ামের পরিমাণ প্রায় ৪০৮ কেজি। এ মজুতকে নজীরবিহীন হিসেবে আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইএইএ।প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান এখনও এমন তিনটি কেন্দ্রে পরিদর্শনের অনুমতি দিচ্ছে না, যেখানে অতীতে গোপনে পারমাণবিক উপাদান ব্যবহারের অভিযোগ আছে। সংস্থাটি বলছে, বিষয়টি শঙ্কার।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভুয়া অর্ডারে আম ব্যবসায় ক্ষতি, জামায়াতকে দুষলেন তারেক
ভুয়া অর্ডারে আম ব্যবসায় ক্ষতি, জামায়াতকে দুষলেন তারেক

আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান অভিযোগ করেছেন, তার পরিচালিত আম ব্যবসায় ভুয়া অর্ডারের কারণে উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়তে Read more

ঈদযাত্রায় পদ্মা সেতুতে গাড়ির চাপ, নেই ভোগান্তি
ঈদযাত্রায় পদ্মা সেতুতে গাড়ির চাপ, নেই ভোগান্তি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মুন্সিগঞ্জের পদ্মা সেতু দিয়ে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ভোর থেকে সেতুর Read more

বাংলা নববর্ষে যেভাবে সংযুক্ত হয়েছিল পান্তা-ইলিশ
বাংলা নববর্ষে যেভাবে সংযুক্ত হয়েছিল পান্তা-ইলিশ

বাংলা নববর্ষ—শুধু একটি তারিখ নয়, বাঙালির আবেগ, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। বাংলা ক্যালেন্ডারে বছরের প্রথম দিনটি হলো পহেলা বৈশাখ। দিনটিকে Read more

জামায়াত বিএনপিকে ঘায়েল করতে উঠে পড়ে লেগেছে: টুকু
জামায়াত বিএনপিকে ঘায়েল করতে উঠে পড়ে লেগেছে: টুকু

সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের Read more

জকসুতে এমফিল বাদ দেওয়া আমাদেরকে মাইনাস করার মাস্টারপ্ল্যান: ছাত্রদল আহ্বায়ক
জকসুতে এমফিল বাদ দেওয়া আমাদেরকে মাইনাস করার মাস্টারপ্ল্যান: ছাত্রদল আহ্বায়ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেছেন, ‘কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বিধিমালায় এমফিল শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থিতার যোগ্যতা Read more

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ২৬.৬২ শতাংশ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ২৬.৬২ শতাংশ

২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে পোশাক আমদানির পরিমাণ ৫.৩০ শতাংশ কমেছে। তবে এই সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন